“আর কাউকে বউ ভাবতে পারবো না” সিদ্ধার্থের দাবি নিয়ে নেট পাড়ায় তুমুল উত্তেজনা, বিতর্ক ভুলে মোদক পরিবার মেনে নিল মিঠাইকে!

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মিঠাই সিদ্ধার্থ সাত পাকে বাঁধা পড়েছে। সিদ্ধার্থ সকল বাঁধা উপেক্ষা করে মিঠাই রানীকে বিয়ে করেছে সে। রাধা অষ্টমীর দিন দাদাইয়ের সামনে বিয়ে হয় তাদের।তাদের বিয়ের মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।মিঠাই কে রীতিমত চোখে হারাচ্ছে দর্শকরা।

মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থ এরকম ভালোবাসায় মুগ্ধ সকলেই।তাদের গৃহপ্রবেশ নিয়েও উত্তেজনা চরমে। যদিও এত আনন্দের মাঝেও মিঠাই রানীর মুখে একবিন্দু হাসি নেই।হঠাৎ এমন মনমরা কেন! উত্তরে মিঠাই জানায় সে জানে সিদ্ধার্থ মন থেকে বিয়ে মানে না। দাদাইয়ের মন রাখতেই সে বিয়ে করেছে। পাশাপাশি আবার যদি কোনো ভুল ঘটে তাহলে ফের বাড়ির লোকেরা কষ্ট পাবে।

সিদ্ধার্থকে উদ্দেশ্য করে প্রশ্ন কেন বউ হিসেবে মিঠাইকেই বেছে নিলেন? মিঠাই তো আপনার যোগ্য নয়!’ যার উত্তরে সিদ্ধার্থ বলে, ‘তাহলে কাকে বিয়ে করতাম? আপাতত বউ হিসেবে তো আর কারও কথা মাথায় আসছে না আমার’!

সিদ্ধার্থের এই এক উত্তরেই মজেছেন নেট নাগরিকরা।এই জুটির রোমান্টিক প্রেম দেখার জন্য মুখিয়ে থাকেন সকলেই।কিন্তু বারবার তাল কেটে যাচ্ছিল তাদের সম্পর্কে।অবশেষে সেই প্রিয় জুটির রোম্যান্স দেখবে দর্শকরা।

তাদের জনপ্রিয়তার জোয়ারে টি আর পি তালিকায় মিঠাই একেবারে শীর্ষস্থান ধরে রেখেছে। বাকি তালিকায় বদল হলেও মিঠাই রাজ্যপাট চালাচ্ছেন নিজের মত করে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর