“পিঠে এত ফাটা দাগ কেন?” শিফন শাড়ি আর পি’ঠ খো’লা ব্লাউজে ছবি দিয়ে নেটিজেনের কটাক্ষের মুখে দেবলীনা, পাল্টা যা জবাব দিলেন অভিনেত্রী…

টলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে উঠেছেন উত্তম কুমারের নাতবউ। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার। নিজের প্রতিদিনের কাটানো প্রায় প্রতিটি মুহূর্তই সকলের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ওয়ার্ক আউটের ছবি থেকে শুরু করে ঘুরতে যাওয়ার ছবি সমস্তটাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই জনপ্রিয় ব্যক্তিত্ব। তবে এবার ডান্স বাংলা ডান্সের সেট থেকে একটি ছবি শেয়ার করতেই সমালোচনার মুখে গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী।

এমনিতে স্পষ্টবক্তা তিনি। এর আগেও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার ফের নেটমাধ্যমে একটি ছবি ছেড়ে নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠলেন দেবলীনা। ছবিতে হলুদ রঙের শিফন শাড়িতে এবং পি’ঠ খো’লা ব্লাউজে দেখা গিয়েছে ডান্স বাংলা ডান্সের ‘ডান্সগুরু’কে। চুল খোপা করে বাঁধা, কানে ঝুমকো আর চোখে কাজল পরে পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। তবে তার পরেই বেজায় ট্রোল হতে হয় তাঁকে। মূলত তাঁর পোশাক বা ওজন নিয়ে কোনও মন্তব্য করেননি নেটিজেনরা।"পিঠে এত ফাটা দাগ কেন?" শিফন শাড়ি আর পি'ঠ খো'লা ব্লাউজে ছবি দিয়ে নেটিজেনের কটাক্ষের মুখে দেবলীনা, পাল্টা যা জবাব দিলেন অভিনেত্রী...

শাড়ি ও খো’লা ব্লাউজের সঙ্গে অভিনেত্রীর হাতের স্ট্রেচ মার্কস দেখা গিয়েছে। যা নিয়েই কটাক্ষ শুনতে হয়েছে নেটিজেনদের তরফ থেকে। একজন মহিলার থেকেই তা শুনতে হয়েছে। তিনি সরাসরি অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, “পি’ঠে এত ফাটা দাগ কেন?” মন্তব্য দেখে চুপ থাকেন নি নায়িকা। তিনিও পাল্টা জবাব দিয়ে লিখেছেন, “মা মেরেছিল বাবু!”

অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁর স্ট্রেচ মার্কস স্পষ্ট দেখা গিয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন। কিন্তু তবুও বারবার তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আদতে প্রচুর পরিমাণে ওয়ার্ক আউট করে ওজন ঝরিয়েছেন অভিনেত্রী। যে কারণে তাঁর শরীরে স্ট্রেচ মার্কস দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

এর আগে টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একবার ছবি পোস্ট করে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। মাঝে মধ্যেই তাঁকে এরকম নানা সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু তিনি তাঁর পাল্টা জবাব দিয়েছেন। এমনিতেই রাজনীতি থেকে শুরু করে টলিউডের নানা অপ্রিয় সত্য নিমেষে বলে দেন দেবলীনা। একইভাবে নিন্দুকরা তাঁকে নিয়ে কোনও সমালোচনা করলে তার জবাব দিতে পিছপা হন না তিনি।

তবে এদিকে তাঁর ছবি দেখে অনুরাগীদের অনেকেরই প্রশংসা করেছেন। আবার একজন লিখেছেন, “অনেক সাহস পাই তোমাকে দেখে।”এটা তারকাদের একটা জীবনের অঙ্গ বলা যায়। লোকের ভালোলাগা আর মন্দলাগা নিয়েই তাঁদের চলতে হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles