বাংলা টেলিসিরিয়াল প্রেমীদের মনে এখন একটাই নাম ‘মিঠাই’! আর তাইতো সব সিরিয়ালকে টেক্কা দিয়ে টিআরপির চূড়ায় রয়েছে এখন এই ধারাবাহিকটি।
রাগী সিদ্ধার্থ ও মিষ্টি মিঠাইয়ের জম্পেশ প্রেম কাহিনী মন জিতেছে বাঙালির। সিদ্ধার্থের চরিত্রে আদৃত রায় মিঠাইয়ের চরিত্রে সৌমীতৃষা কুন্ডু। ফাটিয়ে অভিনয় করছেন এই মিষ্টি অভিনেত্রী l
আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম
রাগী সিদ্ধার্থের সঙ্গে এক প্রকার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয় মিঠাই। কিন্তু বাড়ির অন্যদের চোখের মণি মিঠাই। বিচ্ছেদ আর প্রেম দুটোই সমান্তরালভাবে চলছে সিদ্ধার্থ আর মিঠাইয়ের জীবনে। ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে সিদ্ধার্থ। ডিভোর্স পেপারে সই করার পর তা যেনও আরও বেড়েছে।
সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় সৌমীতৃষা। সম্প্রতি সহ অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিবাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মিঠাই সহ তোর্সা ও আরেক সহ অভিনেত্রীকে একত্রে নাচতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন-পরিচালক শ্রীলেখা! ঋতুকে কি কাস্ট করবেন? ‘সম্পর্ক তো ভালো নয় ভাবতে সময় লাগবে!’
তিন অভিনেত্রী মিলে, জনপ্রিয় হিন্দি ছবি ‘পদ্মাবত’ এর গান ‘নয়নো ওয়ালে নে’ গানে নাচের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। হাজারো মিঠাইপ্রেমী ভিডিওটি লাইক করেছেন।
View this post on Instagram





