‌টলিউডে অভিষেক হয়েছে আগেই, এবার বলিউডে মাটি শক্ত করতে মুম্বই যাচ্ছেন মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেতা

Mithai Serial Actor: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দীর্ঘদিন ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে মিঠাই ধারাবাহিকটি। টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে বহু সময়। ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর দর্শকেরা ফেলেছিলাম মিঠাই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের (Mithai Serial Actor) পুনরায় টিভির পর্দায় দেখা যাবে। সেসব কথা সত্যি করে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী জনপ্রিয় সিরিয়ালে কাম ব্যাক করেছেন নয়ত বড়ো পর্দায় এসেছেন।

এক সময় মিঠাই ধারাবাহিকের দর্শকদের প্রিয় জুটি ছিল আদৃত-সৌমিতৃষা। বহুদিন ধারাবাহিক শেষ হয়ে গেলেও এই জুটি দর্শকদের মনে জায়গা করে রেখেছে। টেলি জগতে এখনো চর্চায় থাকে এই জুটি। তবে টেলিভিশনের পর্দায় যতই মাখো মাখো সম্পর্ক দেখানো হোক না কেন বাস্তবে তাদের সম্পর্ক আদায় কাঁচ কলায় বলা চলে। তবে দুজনের কেউই তাদের এমন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনোই।

সম্প্রতি কিছুদিন আগে আদৃত তাঁর ও সৌমিতৃষার (Mithai Serial Actor) প্রসঙ্গে মুখ খোলেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আদৃত জানান, সৌমিতৃষার সাথে রোজ কথা না হলেও, একটি গ্রুপে সকলে নিজেদের খবর রাখেন। তবে আদৃত স্পষ্ট করেছেন, সৌমিতৃষার সঙ্গে সেভাবে তার কথা হয় না। লাইভে আদৃত জানিয়েছেন সৌমিতৃষার প্রথম ছবি প্রধান এখনও পর্যন্ত দেখা না হলেও দেখার ইচ্ছা রয়েছে।

মিঠাই ধারাবাহিক চলাকালীনই আদৃত-সৌমিতৃষার সম্পর্কে চির ধরে এমনকি বন্ধ ছিল কথাবার্তা, মুখ দেখতেন না একে অপরের (Mithai Serial Actor)। তাদের মনোমালিন্য এখনো টেলিজগতের চর্চার বিষয়। মিঠাই শেষ হলে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। তবে অনেকেই মনে করেছেন তাদের মধ্যে চলেছে ঠান্ডা যুদ্ধ। সৌমিতৃষা বর্তমানে ব্যস্ত নতুন প্রজেক্ট এর খোঁজে। এদিকে আদৃত এখন কোন ধারাবাহিকের সাথে যুক্ত নয়। আদৃতের সাথে নাম জড়িয়েছে মিঠাই ধারাবাহিকে অভিনীত কৌশাম্বির। তাদের প্রেম জমে ক্ষীর, টলি পাড়ার ওপেন সিক্রেট। তবে দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

তবে এবার বলিউডের পর্দায় দেখা যাবে মোদক পরিবারের এক সদস্যকে (Mithai Serial Actor)। সে হল ধারাবাহিকের শাক্য। যে জনপ্রিয় শিশু অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে শাক্য চরিত্রে অভিনয়ে করে প্রচুর ভালোবাসা কুড়িয়েছে ধৃতিষ্মান। এর আগে বউমা একঘরে তাকে দেখা গেছিল। তবে সে জনপ্রিয়তা পায় মিঠাই ধারাবাহিকের মধ্যে।

‌টলিউডে অভিষেক হয়েছে আগেই, এবার বলিউডে মাটি শক্ত করতে মুম্বই যাচ্ছেন মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেতা

মিঠাই ধারাবাহিকের (Mithai Serial Actor) পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে অভিনয় করে ধৃতিষ্মান। মিঠাই ধারাবাহিকের ছোট্ট সদস্য তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন,” ‘মুম্বই কলিং’। চললাম আবার নতুন প্রজেক্ট নিয়ে।” মুম্বাইয়ের কোন নতুন প্রজেক্টে দেখা যাবে মিঠাই ধারাবাহিকের ছোট্ট শাক্যকে। তবে কীসের কাজ তা জানা যায়নি। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED Articles