সিরিয়ালের মতোই বাস্তবেও দু’টো বিয়ে, ২৪ বছরের ছোটো পৃথাকে কেন বিয়ে করেছিলেন ‘শ্রীময়ী’র অনিন্দ্য, জানা গেল আসল কারণ

শ্রীময়ী ধারাবাহিকের সুবাদে ছোট পর্দায় পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। শ্রীময়ী ধারাবাহিকে অনিন্দ্যের চরিত্রে অভিনয় করতেন সুদীপ। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সুদীপ (Sudip Mukherjee)। শ্রীময়ী ধারাবাহিকে অনিন্দ্যের দুটি বিয়ে ছিল। বাস্তব জীবনেও সুদীপ মুখার্জির দুটি বিয়ে। বিয়ের সময় নাকি বেঁকে বসেছিল পাত্রীর পরিবার। কারণ তার বর্তমান স্ত্রী তার থেকে ২৪ বছরের ছোট। সুদীপের সাথে বিয়ে দেওয়ার মত ছিল না পাত্রীর মায়ের। স্টার জলসা রিয়ালিটি শো স্মার্ট জুড়ি মঞ্চে দেখা গিয়েছিল সুদীপ ও পৃথাকে। স্ত্রী পৃথা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এই শো-তে অংশগ্রহণ করেছিলেন সুদীপ (Sudip Mukherjee)।

স্মার্ট জুড়ি মঞ্চে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বহু ঘটনায় উঠে এসেছিল। সুদীপ (Sudip Mukherjee) ফাঁস করেছিলেন পৃতার আগেও অন্য একজনের সাথে ঘর বেঁধে ছিলেন তিনি। তবে সেই দাম্পত্য সুখের মুখ দেখেনি। ডিভোর্সের মধ্যে দিয়ে যাবার সময় পৃথার সঙ্গে আলাপ হয় সুদীপের (Sudip Mukherjee)। ফেসবুকের মাধ্যমে আলাপ হয় দুজনের। এরপর ওডিসি নিত্যশিল্পী পৃথার শো দেখতে পৌঁছান সুদীপ। তারপর শুরু হয় বন্ধুত্ব আর তা থেকেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুজনের বয়সের পার্থক্য ২৪ বছরের। তবে প্রেম কি বয়স মানে। কিছুদিন এর মধ্যেই সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথা ছিল এটি প্রথম বিয়ে। স্বাভাবিকভাবে এই বিয়েতে মত ছিল না পৃথার পরিবারের। স্মার্ট জুড়ির মঞ্চেই এই গল্পের ফাঁস হয়েছিল।

ফ্যামিলি স্পেশাল উইকে স্মার্ট জুড়ি মঞ্চে হাজির হয়েছিলেন পৃথার মা। সুদীপের (Sudip Mukherjee) শাশুড়ির কাছে স্মার্ট জুড়ির সঞ্চালক জিৎ প্রশ্ন করেছিলেন, বয়সের ফারাক নিয়ে কি কখনো আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কথার উত্তরেই পৃথার মা জানান, এই বিয়ের কথাতে পৃথার এক্স বয়ফ্রেন্ড এর কাছে পৌঁছেছিলেন পৃথার মা। তিনি বলেন, “এই কথা আমার মেয়ে পর্যন্ত জানে না। আমি পৃথার এক্স বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম কেন তোমাদের ছাড়াছাড়ি হয়েছে। এখন আর কোন সংশয় নেই জামাইকে নিয়ে”। ইতিমধ্যেই হেসে খেলে ৬-৭ বছরে একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ-পৃথা। তাদের দুই পুত্র রয়েছে, ঋদ্ধি ও পালি।

ধারাবাহিকের পর্দায় আদর্শ স্বামী না হলেও বাস্তবে সুদীপ (Sudip Mukherjee) পত্নী নিষ্ঠ ভদ্রলোক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুদীপ জানান, ‘একটা সময় অনেক কথা শুনেছি। অনেক লোকে অনেক কথা বলেছেন। কিন্তু আমরা দুজনে খুব বেশি পাত্তা দিইনি ব্যাপারটায়। এগুলোতে সত্যিই কিছু যায় আসে না।’

সুদীপ (Sudip Mukherjee) আরও জানান, সিরিয়ালে ওরকম ডাকাবুকো অভিনয় করলেও, বাস্তবে বেশ লাজুক তিনি। কখনো কাউকে প্রেমের প্রস্তাবও দেওয়া হয়ে ওঠেনি তাঁর। এমনকী, পৃথা আর দামিনী দুজনেই নাকি প্রেম প্রস্তাব দিয়েছিল তাঁকে। বললেন, ‘আমি নিজে থেকে এগোতে পারি না। আসলে খুবই ভিতু এবং লাজুক মানুষ। মার খাওয়া এবং রিজেক্টেড হওয়ার ভয়ে কোনওদিনও কোনও মহিলার দিকে ঝুঁকিনি।’

RELATED Articles