অনির্বাণকে নিয়ে চরম সিদ্ধান্ত নিল রাই! জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাই, ভেঙে পড়ল নন্দিতা দেবী!

Mithijhora 4 September Full Episode Update: জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, অনির্বাণ রাইদের বাড়িতে আসে আর রাই এর নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাইয়ের পরিবার অর্থাৎ রাইয়ের নিজের মা ও দাদা সেই সব কথাগুলোকে বিশ্বাস করে এবং রাইকে অবিশ্বাস করে। এরপর রাইয়ের মা সমস্ত সত্যি যাচাই করতে হাসপাতালে যায়।

মিঠিঝোরা ৪ সেপ্টেম্বর আজকের পর্ব/ Mithijhora 4 September Full Episode Update

আজকের পর্বে শুরুতে দেখা যায় হাসপাতালে রাস্তায় পৌঁছানোর আগে অটোওয়ালার সাথে খুচরো নিয়ে ঝগড়া হয় নন্দিতা দেবীর,সেই সময় শৌর্য্য এসে সবটা সমাধান করে দেয় কিন্তু নন্দিতা দেবী শৌর্য্যকেই রাই ও তার সম্পর্ক নিয়ে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। শৌর্য্য বুঝতে পারে অনিদার কাছ থেকে কিছু শুনেই এই রকম ধারণা তৈরি হয়েছে (Mithijhora 4 September Full Episode Update)

অন্যদিকে হাসপাতালে এসে নন্দিতা দেবী জানতে পারেন যে,রাইয়ের ক্যান্সার হয়েছে। তখন নন্দিতা দেবী বলেন, কিন্তু আমি তো শুনেছিলাম অন্য কিছু! উজ্জ্বল বাবু বলেন যেহেতু ওভারিতে ক্যান্সার হয়েছে তাই এরকম ভুল অনেক সময় হয় কিন্তু রাই প্রেগন্যান্ট নয়।এরপর নন্দিতা দেবী নিজের ভুল বুঝতে পেরে ভেঙে পড়েন(Mithijhora 4 September Full Episode Update)

ওদিকে রাই স্রোতকে বলে, সে যখন বেড রেস্টে থাকবে তখন পুরো পরিবারের দায়িত্ব যেন স্রোত নেয়। অন্যদিকে সকলের রাইয়ের কাছে গেলেও শৌর্য্য বাইরেই দাঁড়িয়ে থাকে আর উজ্জ্বল বাবুকে বলে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা হলে তাকে জানাতে সে নিজের দিক থেকে চেষ্টা করবে।

এরপর নন্দিতা দেবী রাইয়ের সাথে দেখা করলে রাই রীতিমতো মাকে কথা শুনিয়ে বলে অনির্বাণ যখন এসেছিল অনির্বাণকে কেন তার মা একটা চড় মেরে দেয় নি? অনির্বাণের মুখের কথা কি করে তার মা আর দাদা বিশ্বাস করতে পারে? তারা তো নিজের মেয়েদের চেনে। এরপর রাই বলে, তার জীবনের সবথেকে বড় ভুল ছিল অনির্বাণকে পছন্দ করা ও বিয়ে করা (Mithijhora 4 September Full Episode Update)

রাই আর‌ও বলে, সে সুস্থ হয়ে গেলে কখনই আর অনির্বাণ এর সাথে যোগাযোগ রাখবে না, কিন্তু সে যদি মারা যায় তাহলে তার মৃতদেহ যেন অনির্বাণকে দেখানো না হয়। এইসব কথা শুনে নন্দিতা দেবী আর স্রোত ভেঙে পড়ে। ওদিকে শৌর্য্য ভাবতে থাকে রাই সবসময় পরিবারের কথা ভাবে কিন্তু কেন ওর সাথেই এমনটা হয় (Mithijhora 4 September Full Episode Update)?

উজ্জ্বলবাবু বলে রাইয়ের মনের জোর কতটা তার বরের যখন তার পাশে সবার আগে থাকা উচিত সেই সময় তার বর এরকম ভুল একটা আচরণ করছে তা সত্ত্বে‌ও রাই ঠিক আছে! শৌর্য্য ও বলে, সে অনেক বোঝানোর পরেও তার অনিদা বুঝতে চায় নি যে, এই লক্ষণ অন্য রোগেও হয়। এরপর কী হতে চলেছে রাইয়ের জীবনে, জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা (Mithijhora 4 September Full Episode Update)

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles