সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরল শৌর্য! ফুলশয্যায় রহস্যময় উপহার পাঠিয়ে রাইয়ের প্রতি বিষিয়ে দিল অনির্বাণের মন, মিঠিঝোরার আগামী পর্বে ধামাকা

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। সম্প্রতি, ধারাবাহিকে দেখা যাচ্ছে, রাই অনির্বাণের বিয়ে।বিয়ের জন্য ডাকা হচ্ছে রাইকে। তবে রাই নীলুকে কথা দিয়েছে সে না এলে বিয়ের মন্ডপে বসবে না। এমন অস্বাভাবিকভাবে কেন ঘুমাচ্ছে নীলু, বুঝতে পেরেই মাথায় বাজ পড়ে মায়ের। তবে কি আবার একটি সর্বনাশ ঘটল রাইয়ের বিয়েতে। 

ধারাবাহিককে দেখা গেছে, রাই-অনির্বাণের মালাবদলের সময় নীলুর অবস্থা দেখে ছুটে আসে মা, সর্বনাশ হয়ে গেছে বলতে বলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বিয়ে ছেড়ে রাই অনির্বাণ স্রোত সকলে মিলে নীলুকে হাসপাতালে নিয়ে এসেছে। এমনই টানটান উত্তেজনায় শেষ হয়েছিল ধারাবাহিকের আগের পর্ব। 

এবার জি বাংলা চ্যানেলের তরফে মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) নতুন একটি প্রোমো‌ শেয়ার করা হয়েছে। যেই প্রোমোতে দেখা যাচ্ছে অবশেষে অনির্বাণ রাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ তাদের ফুলশয্যা। রাই অনির্বাণ দুজনেই সেজেছে সুন্দর সাজে। তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না এত ঝড় ঝাপটা পেরিয়ে তাদের বিয়েটা হয়েছে। অবশেষে দর্শকদের শান্তি দিয়ে বিয়েটা হয়েছে রাই অনির্বাণের। এবার কি ভালোভাবে সংসার চলবে তাদের নাকি আসবে নতুন ঝড়। ‌ এবার তাদের সামনে ভিলেন হয়ে দাঁড়াবে কে? 

জি বাংলার তরফে মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) প্রোমোতে দেখানো হচ্ছে, ফুলশয্যার ঘরে একটা গিফট দেখতে পেল অনির্বাণ। এই সারপ্রাইজ গিফটটা কে রেখেছে, ভাবতেই রাই গিফটটা খুলতে বলল। অনির্বাণ গিফট খুললো, একটা বাক্স। তার মধ্যে যেটা রয়েছে সেটা দেখে অবাক হয়ে গেছে অনির্বাণ। রাই অনির্বাণের মুখ দেখে জিজ্ঞেস করল কি হয়েছে। দেখে ভয়ের ছাপ রাইয়ের মুখেও। রাই বলল সব মিথ্যে। কি রয়েছে সেই বাক্সের মধ্যে‌। শৌর্য রাই-অনির্বাণের বিয়ে ভাঙতে নতুন চাল চালল। নীলুর পর এবার নীলুর বর রাই অনির্বাণের সম্পর্কে বিষ উঠছে তারা। 

মুখে হাসি থাকলেও, মাথায় কুবুদ্ধি আঁটছে শৌর্য। শৌর্যর এই চালেই কি কুপোকাত হবে অনির্বাণ। বাক্সের মধ্যে এমন কি আছে যেই উপহার দেখে অনির্বাণের মনে রাইকে নিয়ে সংশয় জাগবে।‌ কি হতে চলেছে এরপর। রাই অনির্বাণের কি একসাথে থাকা হবে না ভুল বোঝাবুঝিতে দূরত্ব বাড়বে তাদের। ‌ তবে কি নীলু নয় শেষ হাসি হাসবে শৌর্য। এরপর কী হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি। 

RELATED Articles