দীর্ঘ বছর পর ফের পর্দায় ফিরছে ‘অমর সঙ্গী’, প্রসেনজিৎ নয়, নায়কের চরিত্রে দেখা যাবে খুব জনপ্রিয় এই অভিনেতাকে

জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। ১৯৮৭ সালে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত অমর সঙ্গী সিনেমাটি সুপারহিট হয়েছিল। এবার প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস এম আইডিয়াজের প্রযোজনায় আসছে অমর সঙ্গী। জানা যাচ্ছে নাম এক হলেও ধারাবাহিকের গল্প সিনেমার গল্পের মতো হবে না। এই ধারাবাহিকের লিড রোলে দেখা যাবে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও স্বীকৃতি মজুমদারকে। এখনও এই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে।

দীর্ঘ বছর পর ফের পর্দায় ফিরছে ‘অমর সঙ্গী’, প্রসেনজিৎ নয়, নায়কের চরিত্রে দেখা যাবে খুব জনপ্রিয় এই অভিনেতাকে

গত বছরের নভেম্বরে শেষ হয় বাংলা মিডিয়াম ধারাবাহিক। তারপর থেকে নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya) ছোটপর্দায় দেখা যায়নি। ৮ মাসের দীর্ঘ বিরতির পর অবশেষে নীলের ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই জি বাংলার পর্দায় ফিরবেন নীল। সদ্য সমাপ্ত হওয়া ‘আলোর কোলে’র পরই প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘এন আইডিয়াজ’-এর নতুন মেগা ধারাবাহিকের কাস্টিং শুরু হয়েছে।

এই নতুন ধারাবাহিকে লিড হিরো হিসেবে নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) নাম প্রায় চূড়ান্ত হয়েছে। এই খবর প্রসঙ্গে নীলের সঙ্গে যোগাযোগ করা হলেও, তবে নীল এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি‌। আগের কিছু প্রোজেক্টের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নীল এখন বেশ সতর্ক। তিনি বর্তমানে বড়পর্দা ও ওটিটিতেও কাজ করছেন, তবে টেলিভিশন ছাড়তে নারাজ।

এন আইডিয়াজের নতুন মেগা ধারাবাহিকে নীলের‌ (Neel Bhattacharya) নাম চূড়ান্ত হলেও এখনও চুক্তি সই হয়নি। তাই নীল এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। অন্যদিকে, এই ধারাবাহিকে নীলের বিপরীতে নায়িকা হিসেবে স্বীকৃতি মজুমদারের নাম প্রায় নিশ্চিত। ‘আলোর কোল’-এর আলো, স্বীকৃতি শুধুমাত্র সুন্দরী নন, পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী, ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিধারী তিনি।

বর্তমানে ছোটপর্দায় টিআরপির অভাবে অনেক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, তবে নতুন মেগারও অভাব নেই। গত মাসে জি বাংলায় দুটি নতুন মেগা শুরু হয়েছে- ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ এবং ‘পুবের ময়না’। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে ‘ক্রেডি আইডিয়াজ’-এর নতুন ধারাবাহিক ‘মালাবদল’। এই ধারাবাহিকের মাধ্যমে জি বাংলায় ফিরছেন বিশ্বজিৎ ঘোষ, তার বিপরীতে থাকবেন ঋতু পাইন। এবার ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)

আরও অন্যান্য খবর