দেশের রাজধানীতে ঘটা একটি ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আইন অমান্যকারীকে থামাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী (Traffic Police)।
সিসিটিভি ফুটেজের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) অত্যন্ত ব্যস্ত একটি রাস্তায়। ঘটনাস্থল দিল্লির ধৌলা কুয়াঁ। ওই এলাকায় ট্রাফিক আইন অমান্য করে একটি গাড়ি। আর সেই অমান্যকারীকে থামানোর চেষ্টা করেন সেখানে কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশ কর্মী। কিন্তু পুলিশকর্মীকে দেখেও গাড়িটি থামেনি। উপরন্তু বাঁচতে গাড়িটি পুলিশকর্মীকে নিয়েই ছুটতে শুরু করে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে , গাড়ির বনেটের ওপর ঝুলে রয়েছেন ওই পুলিশকর্মী। আর তাাঁকে নিয়েই দ্রুত গতিতে ছুটছে গাড়িটি। এ ভাবে প্রায় ৪০০ মিটার যাওয়ার পর ব্যস্ত রাস্তাতেই পড়ে যান ওই পুলিশকর্মী। আর সঙ্গে সঙ্গেই গাড়ির গতি আরও বাড়িয়ে পালিয়ে যায় গাড়িটি।
সূত্রের খবর ঘটনাটি ঘটেছে, গত সোমবার। আক্রান্ত ওই পুলিশকর্মীর নাম মাহিপাল সিংহ (Mahipal Singh)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর নাম শুভম (Subham)। সে দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তমনগরের বাসিন্দা। দেখে নিন সেই ভিডিয়ো—





