ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাদের দুজনের সম্পর্ক নিয়ে এমনিতে বিতর্কের শেষ নেই। সেই বিষয় আদালত পর্যন্তও গড়িয়েছে। তবে এখনও আইনত তারা স্বামী-স্ত্রী।
মাঝে মধ্যেই নানান খোলামেলা পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হাসিন। কখনও নিজের সেলফি তো কখনও আবার মেয়ের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত, সবই সামাজিক পেজে তুলে ধরেন হাসিন। তাঁর নানান পোস্ট আকর্ষণও করে নেটিজেনদের।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন হাসিন। তারে এই পোস্ট ঘিরেই রীতিমতো হইচই পড়েছে। সেই পোস্টে সেখানে সবুজ রঙা ব্যাকগ্রাউন্ডে বড় বড় সাদা হরফে লেখা, “কারুর কাছ থেকে গুরুত্ব পাব এমনটা ভিক্ষা চাওয়ার থেকে মরে যাওয়াই ভালো”। এই পোস্ট দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তবে কি শামির উদ্দেশে এই বার্তা দিলেন হাসিন? তাঁর লক্ষ্য কে? কার সামনে নিজের গুরুত্ব বোঝাতে চাইছেন হাসিন?
View this post on Instagram
এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, “শামি ভাইয়ের উপর এতো রাগ”। আবার কেউ লিখেছেন, “নিজের জীবন নিজের মতো করেই বাঁচো”। হাসিনের এই চাঞ্চল্যকর পোস্টের ক্যাপশনটি পড়লে অবশ্য হাসিনের মনের ভাবনা খানিকটা স্পষ্ট হয়। সেখানে শামির স্ত্রী লিখেছেন, “এটা (এই বার্তাটা) সেইসব মানুষদের জন্য যাঁরা অন্যের জন্য নিজের জীবনটা কষ্টে কাটায়”।
শামি ও হাসিনের দাম্পত্য কলহের কথা সকলেরই মোটামুটি জানা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান সাহসী ছবি দিয়ে কটাক্ষের শিকার জন হাসিন। কিন্তু সেসব ততটা আমল দেন না তিনি। নিজের মতো করেই জীবন কাটাতে ভালবাসেন হাসিন।
হাসিন আসলে পেশায় মডেল। আইপিএলে চিয়ার লিডার হিসেবে কাজ করেছেন তিনি। বলাই বাহুল্য আইপিএলের ফাঁকেই শামি ও হাসিনের সম্পর্ক শুরু হয়। ২০১৪ সালের ৬ই জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। তাদের এক মেয়েও রয়েছে। কিন্তু ২০১৮ সালে থেকে তাদের সম্পর্কে ভাঙন শুরু হয়। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত আনেন তিনি। হাসিন দাবী করেছিলেন যে শামি পরকীয়া সম্পর্কে লিপ্ত।






