সাক্ষাৎ মা অন্নপূর্ণার সাজ, মোহরকে দেবীরূপে দেখে চমকে উঠলেন নেটবাসী, দেখুন ছবি

দেখতে দেখতে এই বছরের মতো দুর্গাপুজো চলে গেল। করোনা পরিস্থিতিতে এই পাঁচটা দিনে যেন একটু হলেও প্রাণ খুলে বেঁচেছে সাধারণ মানুষ। পুজো চলে গেলেও পুজোর রেশ এখনো মানুষের মধ্যে রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739) on

এইবছর সেলেবরা কেমন পুজো কাটালেন? পুজোর পরে মোহর সিরিয়ালের মূল চরিত্রাভিনেত্রী সোনামণি সাহার গ্ল্যামার যে বেড়েছে এই কথা স্পষ্ট। হানি লেখা টি শার্ট পরে বাড়ির ছাদে বেশ কয়েকটি ছবি তুলে পোস্ট করেছিলেন সোনামণি যা দর্শকরা অত্যন্ত পছন্দ করেছিলেন। এরপরই মা অন্নপূর্ণার সাজে দর্শকদের সামনে আসলেন সোনামণি তথা মোহর। ‌

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739) on

নিজেদের প্রিয় মোহরকে এইভাবে দেবীরূপে দেখে অত্যন্ত আপ্লুত নেটিজেনরা। ছবিতে মোহর পরেছেন সাদা ও লাল রংয়ের শাড়ি, গয়না সাবেকি ধাঁচের এবং মা দেবীর মত সাজসজ্জা করেছেন মোহর। ঘন লম্বা চুল খোলা রয়েছে, কপালে ত্রিনয়ন আঁকা, শাখা, পলা, কোমরবন্ধনী তে অপূর্ব লাগছে অভিনেত্রীকে।ছবিটি অত্যন্ত প্রশংসিত হয়েছে তার ভক্তদের কাছে। আপনিও দেখে নিন মোহরের দেবী অন্নপূর্ণার রূপ…

RELATED Articles