অনেকের ধারণা তারা শুধু বন্ধু, তবে অনেকেই মনে করেন বহুদিন ধরেই তাদের প্রেমটা চলছে।ছোট পর্দায় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার কথা বলা হচ্ছে।যেভাবে তারা বিভিন্ন ছবি পোস্ট করেন তাতে অনেকেই মনে করেন যে তাদের বন্ধুত্বের সংজ্ঞাটা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হচ্ছে। কৃষ্ণকলিতে শ্যামার প্রেমে মজে থাকলেও পর্দার নিখিল কিন্তু বাস্তবে মন দিয়ে ফেলেছেন তৃণাকে।
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় নীল। কখনো রিল ভিডিও পোস্ট করছেন কখনো আবার ছবি।প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতে থাকেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। তবে এবার পুজোর পরে একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়ে ফ্রেমবন্দি হয়ে গিয়েছেন নীল তৃণা।
তৃণা নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দেখলেই তা টের পাওয়া যাচ্ছে। খড়কুটো সিরিয়ালের গুনগুন এখন দর্শকদের অন্যতম প্রিয়। পুজোর সময় একাধিক ছবি পোস্ট করেছিলেন যা দর্শকরা অত্যন্ত পছন্দ করেছিলেন তবে এবার নীলের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে আবদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তৃণা।
View this post on Instagram
That’s my post Pujo mood 🧚🏻♀️ . . #igdurgapujo #durgapujo2020 #amarpujoreel #reelyphataphatipujo ❤️
ছবিতে দেখা যাচ্ছে নিজের কাধে মাথা দিয়ে রয়েছেন অভিনেত্রী এবং দুজনের ঠোঁটে আলতো স্পর্শ সময়টাকে অত্যন্ত রোমান্টিক করে তুলেছে। নীল নিজে পরেছিলেন বাঙালি পোশাক কিন্তু তৃণা নিজেকে মুড়েছিলেন ওয়েস্টার্ন শর্ট স্কার্ট এবং টপে। আলোয় মোড়া কলকাতা শহরে নিজেদেরকে একান্তে খুঁজে নিতে ব্যস্ত এই জুটি। ফলে শুধু যে বন্ধু নয় বন্ধুর থেকে যে তাদের সম্পর্কটা অনেকটা এগিয়েছে তা-ই ছবিটি দেখলেই স্পষ্ট হয়ে যাবে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!