দর্শকদের কাছে জনপ্রিয় মুখ অভিনেত্রী ময়না মুখার্জি। অনেক ধারাবাহিকেই কাজ করেছেন তিনি। বর্তমানে তাঁকে ষ্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। ধারাবাহিকের পাশে তাঁকে সিনেমাতে অভিনয় করতেও দেখা গেছে।
টলিপাড়ায় শোনা যাচ্ছে, ‘ধুলোকণা’র পর ষ্টার জলসার নতুন ধারাবাহিক ‘একা দোক্কা’তে অভিনয় করবেন অভিনেত্রী ময়না মুখার্জিকে। ‘একা দোক্কা’র প্রধান চরিত্রে দেখা যাবে ‘মোহর’ ধারাবাহিকের অভিনেত্রী সোনামণি সাহা এবং ‘শ্রীময়ী’র অভিনেতা সপ্তর্ষি মৌলিক।
‘একা দোক্কা’ ধারাবাহিকে অভিনেতা সপ্তর্ষি মৌলিকের আধুনিক মা রূপে দেখা যাবে ময়নাকে। এই ধারাবাহিকে তাঁকে অন্য রূপে দেখতে পাবে জেনে খুশি তাঁর অনুগামীরা।
আসন্ন এই ধারাবাহিকে ময়না আসায় ধারাবাহিকের প্রতি আরও আকর্ষণ বাড়লো বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অভিনেত্রী ময়না মুখার্জি এবং তাঁর স্বামী সম্রাট মুখার্জি জানিয়েছিলেন আর্থিক অবস্থা খারাপ থাকায় অন্তঃসত্ত্বা ময়না তিনবার গর্ভপাত করিয়েছিলেন স্বেচ্ছায়। এঘটনার পর দর্শকদের আরও বেশী করে শ্রদ্ধা ও ভালোবাসা পাচ্ছেন তিনি।





