চায়ের দাম ২০ টাকা, ট্যাক্স ৫০ টাকা! শতাব্দী এক্সপ্রেসে চায়ের বিল দেখে চক্ষু চড়কগাছ যাত্রীর , ভাইরাল চায়ের বিলের ছবি

এক কাপ চায়ের দাম ২০ টাকা আর সেই চায়ের জন্য যদি কাউকে ৫০ টাকার ট্যাক্স দিতে হয়, তাহলে যে কোনও মানুষেরই মাথা গরম হওয়া স্বাভাবিক। এমনই এক ঘটনা ঘটল শতাব্দী এক্সপ্রেসে এক যাত্রীর সঙ্গে। এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রী ট্রেনে এক কাপ চা অর্ডার করেছিলেন, সেই চায়ের বিল হাতে পেতেই রীতিমতো চমকে উঠলেন তিনি। এক কাপ চায়ের জন্য তাঁকে দিতে হবে ৭০ টাকা। সেই চায়ের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।  

জানা গিয়েছে, গত ২৮শে জুন শতাব্দী এক্সপ্রেসে দিল্লি থেকে ভোপাল যাচ্ছিলেন এক ব্যক্তি।, সেই ট্রেনেই ঘটে এমন ঘটনা। টুইটারে ওই চায়ের বিল পোস্ট করে লেখেন, “চায়ের দাম ২০ টাকা আর তার জন্য জিএসটি ৫০ টাকা। অর্থাৎ এক কাপ চায়ের জন্য দিতে হয়েছে ৭০ টাকা। এটাকে লুট ছাড়া আর কী বলব”।

https://twitter.com/balgovind7777/status/1542199883175587840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1542199883175587840%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fviral%2Fviral-irctc-tax-invoice-passenger-pays-rs-70-for-a-cup-of-tea-in-bhopal-shatabdi-express%2Farticleshow%2F92588079.cms

এমন বিলের ছবি সামনে আসতেই তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। এমন অস্বাভাবিক বিলের জন্য জিএসটি-কে দায়ী করেন নেটিজেনরা। এরপর রেলের তরফে জানানি হয় যে এই ঘটনার কারণ একেবারেই জিএসটি নয়। এর ঘটনার নেপথ্যে রয়েছে বছর চারেক আগেকার এক নির্দেশিকা।

চায়ের এই বিল সম্পর্কে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, গ্রাহকের থেকে একটুও বেশি টাকা নেওয়া হয়নি। ২০১৮ সালে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয় বলে জানায় রেল কর্তৃপক্ষ। সেই নির্দেশিকা অনুযায়ী, রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে বুকিংয়ের সময়েই যাত্রীদের খাবার বরাত দিয়ে রাখতে হবে।

আর তা যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে পরে খাবার অর্ডার দিলে, সেই যাত্রীর থেকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর তা এক কাপ চা হলেও সেই একই সার্ভিস চার্জ দিতে হবে। এই কারণেই সার্ভিস চাজ বাবদ অতিরিক্ত ৫০ টাকা নেওয়া হয়েছে ওই যাত্রীর থেকে।

RELATED Articles