একদা মিস ইন্ডিয়া এই ডাকসাইটে সুন্দরীর মিষ্টি হাসি ও মনোমুগ্ধকর অভিনয়ে মাত ছিল গোটা ভারত। এখন হয়ত অভিনয় সেইভাবে করেন না কিন্তু বিভিন্ন রিয়ালিটি শোয়ের জাজ এবং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালকিন হিসাবে প্রকাশ্যে আসেন জুহি। এই জুহি এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফাঁস করলেন অজানা তথ্য।
নিজের দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন জুহি চাওলা যা দর্শকরা অত্যন্ত পছন্দ করেছেন। কেয়ামত সে কেয়ামত তক নামে রোমান্টিক ছবি দিয়ে বলিউডে হিট নায়িকা রূপে আত্মপ্রকাশ এই সুন্দরীর।
কিন্তু তাঁর নিজের দুই সন্তান জাহ্নবী এবং অর্জুন যখন পর্দায় জুহির প্রথম দিকের ছবিগুলিতে অভিনয় দেখে তখন তারা রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় । পর্দায় মা অন্য নায়কের সঙ্গে রোমান্স করছেন এটা কিছুতেই মেনে নিতে পারে না তার ছেলে মেয়েরা, এমনই মজাদার তথ্য প্রকাশে এনেছেন জুহি চাওলা।
তিনি জানিয়েছেন যে তার স্বামী জয় মাতা একবার ছেলেমেয়েকে বলেছিলেন হাম হে রাহি পেয়ার কে সিনেমা দেখার জন্য। তখন ছেলে অর্জুন মা জুহিকে প্রশ্ন করেছিলো ছবিটা কি রোমান্টিক?বাস্তবিকেই ছবিটি রোমান্টিক- কমেডি জানতে পেরে দেখতে রাজি হয়নি অর্জুন ।একমাত্র ‘ম্যায় কৃষ্ণা হুন’ এবং ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবিদুটিতেই জুহিকে পছন্দ হয়েছে তার সন্তানদের।
এরপরই ইয়েস বস, ডর, বোল রাধা বোল, ইশক ছবির মাধ্যমে দেশে রোমান্সের ঢেউ তুলেছিলেন এই সুন্দরী। কিন্তু তার নিজের ছেলে মেয়েরাই তাকে রোমান্টিক নায়িকারূপে মেনে নিতে পারে না, হাসতে হাসতে জানান জুহি চাওলা। অন্যদিকে ঋষি কাপুর অভিনীত শেষ ছবি শর্মাজি নমকিন ছবিতে দেখা যাবে জুহি চাওলা কে।





