আইপিএল-এ বেন স্টোকসের আসা নিয়ে এবার বার্তা দিলেন রাজস্থান রয়্যালসের মেন্টর শেন ওয়ার্ন

এই বছর রাজস্থান রয়্যালসের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী দেখালেও গত ম্যাচে রাজস্থানের আসল ছবি দেখিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলে স্পষ্ট, টপ অর্ডার ছাড়া রাজস্থানের ব্যাটিং অত্যন্ত মাঝারি মানের। এই দলে যদি ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস থাকতেন, তাহলে যথেষ্ট শক্তিশালী হত এই ফ্র্যাঞ্চাইজি।

যদিও পিতার অসুখের সময় নিউজিল্যান্ড ছেড়ে আইপিএল খেলতে আসবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন থাকলেও এবার তার আপডেট দিলেন রাজস্থান রয়্যালসের মেন্টর শেন ওয়ার্ন। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন জানান, “আশা করি, বেন স্টোকস এই বছরে আমাদের সদস্য হতে পারবে। ওর না থাকাটা খুব বড় ক্ষতি আর আমাদের ভাবনা সবসময় ওর সাথে রয়েছে। কিন্তু এটা জানা কথা, গতকালের দলের সাথে বেনকে যোগ করলে আমরা অনেক অনেক ভালো একটি দল হতে পারতাম।”

RELATED Articles

Leave a Comment