অভিনেত্রী নাফিসা আলি ফের তাঁর শারীরিক অবস্থার আপডেট দিলেন। স্টেজ ৪ ওভারিয়ান ও পেরিটোনিয়াল ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি। সম্প্রতি করা PET/CT স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর শরীরে নতুন করে ক্যানসারের কিছু ডিপোজিট তৈরি হয়েছে। এবার সেই অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
নাফিসার সাম্প্রতিক স্ক্যান অনুযায়ী, ক্যানসার লিভারের উপরিভাগেও ছড়িয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাই বদলানো হয়েছে তাঁর চিকিৎসার পদ্ধতি। নতুন করে থেরাপি শুরু করেছেন তিনি। চিকিৎসার এই পরিবর্তন এসেছে রোগটি ফের এগিয়ে যাওয়ার প্রমাণ মেলার পর।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে নাফিসা জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কঠিন সময়েও যাঁরা তাঁকে ভালোবাসা ও মানসিক শক্তি জুগিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, অসুস্থতার এই পর্যায়েও মনোবল ধরে রাখার চেষ্টা করছেন তিনি।
নাফিসার ক্যানসারের সঙ্গে লড়াই নতুন নয়। ২০১৮ সাল থেকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এর আগেও চিকিৎসার পর তিনি রেমিশনে গিয়েছিলেন। বর্তমানে ফের রোগের অগ্রগতি ধরা পড়ায় চিকিৎসকরা নতুন পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছেন।
আরও পড়ুনঃ বাবার স্পর্শ! তাপস পালের জ্যাকেট আঁকড়েই বিগ বসের ঘরে মেয়ে, কেন সব সময় ডেনিম জ্যাকেট গায়ে থাকেন সোহিনী? নেপথ্যের গল্প জানালেন মা নন্দিনী
লিভারের উপরিভাগে ক্যানসারের ডিপোজিট পাওয়া যাওয়াকে সরাসরি ‘লিভার ক্যানসার’ বলা হয় না। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এটি মূল ক্যানসার থেকে লিভারের পৃষ্ঠে ছড়িয়ে পড়া রোগের ইঙ্গিত। নাফিসার ক্ষেত্রে এখন নতুন চিকিৎসা কতটা সাড়া দেয়, সেই দিকেই নজর।






