সংবেদনশীলতার অভাব! জয় ব্যানার্জীর মৃত্যুর পর ‘আর্থিক কষ্টে’র মন্তব্য ঘিরে চিরঞ্জিতকে কাঠগড়ায় তুললেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল! তাপসের সময়ও নাকি একই কথা বলেছিলেন বিধায়ক-অভিনেতা!

অভিনেতা-রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banarjee) -এর মৃত্যুর পর শোকের আবহে টলিপাড়া। তবে তাঁকে ঘিরে এক মন্তব্যে বিতর্ক তৈরি করেছেন বর্ষীয়ান অভিনেতা ‘চিরঞ্জিৎ চক্রবর্তী’ (Chiranjeet Chakraborty) । তিনি জানিয়েছেন, জীবনের শেষ পর্যায়ে জয় অর্থকষ্টে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা সাহায্য চেয়েছিলেন।

কিন্তু সেই সাহায্য তিনি করতে পারেননি কোনও কারণে। এই কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ তাপস পালের (Tapas Paul) স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)। একটি বেসরকারি সংবাদবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিনী বলেন, “আমি ভুক্তভোগী। তাপসের মৃত্যুর পরেও চিরঞ্জিৎদা এরকমই অসংবেদনশীল মন্তব্য করেছিলেন।”

নন্দিনীর মতে, “হতেই পারে সেই সময় চিরঞ্জিৎদার কাছে টাকা ছিল না। কিন্তু তিনি তো অন্যদের বিষয়টি জানাতে পারতেন, সহযোগিতা চাইতে পারতেন। এখন এসব বলে কী লাভ!” তিনি আরও জানান, তাপস পালের মৃত্যুর সময়ও চিরঞ্জিৎ চক্রবর্তীর মন্তব্য তাঁকে এবং তাঁদের মেয়ে সোহিনীকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। “যাঁকে নিয়ে বলা হচ্ছে তিনি তো আর নেই, কিন্তু পরিবারকে এই সব শুনতে হয়।

এটা চিরঞ্জিৎদা বোঝেন না!” মন্তব্য নন্দিনীর। এমনকি তাঁর কৌতূহল— নিছক প্রচারের জন্যই কি এই ধরনের মন্তব্য করছেন চিরঞ্জিৎ? অন্যদিকে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছেন, “যা ঘটে গিয়েছে তা নিয়ে আর কিছু বলব না।” জয়ের প্রয়াণ ঘিরে চিরঞ্জিৎ চক্রবর্তীর বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন, আবার অনেকেই সেটা সত্যি বলেও ধরে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ Weather: মিলছে না স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা

কিন্তু এদিন নন্দিনী পালের ক্ষোভ যেন আরও স্পষ্ট করে দিয়েছে সবটা যে, একটি পরিবারের সংবেদনশীল মুহূর্তে এ ধরনের মন্তব্য যে কতটা আঘাত দিতে পারে প্রয়াত ব্যক্তির প্রিয়জনদের। ফলে প্রশ্ন উঠেছে, অভিনয় জীবনের বন্ধুত্ব আর সহমর্মিতা কি মৃত্যুর পরেও অটুট থাকে, নাকি তা শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে যায়? অভিনেতা কি নিছক আলোচনায় থাকতেই এইরূপ মন্তব্য করেছেন, নাকি সত্যিটাই তুলে ধরেছেন?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর