আশিতে অমিতাভ! জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন বলিউডের ‘শাহেনশাহ’, ‘অ্যাংরি ইয়ং ম্যান’কে শুভেচ্ছা জানালেন মোদী-মমতাও

তিনি বলিউডের শাহেনশাহ নামেই পরিচিত। তাঁর মতো গলার স্বরকে টেক্কা দেওয়ার মতো নায়ক এখনও বলি পাড়ায় বিরল। অভিনয় থেকে শুরু করে অভিব্যক্তি, সবেতেই যেন ক্যারিশমা রয়েছে তাঁর। আজ, মঙ্গলবার আশিতে পা দিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কে বলবে তিনি আশি! এখন বলিউডের সব ছোকরা নায়কদের টেক্কা দেওয়া ক্ষমতা রাখেন তিনি। ওই যে তিনিই তো বলেছেন, ‘বুডঢা হোগা তেরা বাপ’।

বলিউডে রাজ করা এই শাহেনশাহ’র কেরিয়ারের শুরুটা কিন্তু মোটেই মসৃণ ছিল না। কলকাতা শহরে পা দিয়ে ছোটোখাটো চাকরি করেছেন তিনি। ভারী কণ্ঠস্বরের জন্য রেডিওতে কাজ করতে পারেন নি। সেই সময় মৃণাল সেন অমিতাভের আওয়াজকেই ব্যবহার করেন তাঁর ছবি ‘ভুবন সোম’এ।

দীঘল চেহারার অমিতাভ সিনেপর্দায় পা দেওয়া মাত্রই নতুন স্ট্রাগল শুরু। প্রথম ছবি ‘সাত হিন্দুস্থানি’। কেরিয়ারের গোড়ায় একাধিক ছবি ফ্লপ করে। ভাগ্য ফেরে ‘দিওয়ার’, ‘জঞ্জির’ থেকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পায় ‘অ্যাংরি ইয়ংম্যান’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অমিতাভ মানেই বক্স অফিস সুপারহিট। রীতিমতো ইতিহাস তৈরি করতে শুরু করেন বলিউডের ‘বিগ বি’। ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘শোলে’, ‘শরাবি’, ‘নমকহালাল’, ‘ইয়ারানা’, ‘মর্দ’, একের পর এক দুর্দান্ত সব ছবি।

তবে নব্বইয়ের দশকে হঠাৎই ছন্দপতন। একের পর এক ছবি ফ্লপ করতে থাকে অমিতাভের। বেশ অর্থাভাবে পড়তে হয় বিগ বি-কে। এরপর নিজেকে নিজের এক্সপেরিমেন্ট করতে থাকেন শাহেনশাহ। নিজের ইমেজ ভেঙে নিজেই তৈরি করেন নিজের এক নতুন ছবি।

আর সাফল্যও মেলে হাতেনাতেই। ‘ব্ল্যাক’, ‘পা’, ‘কভি খুশি কভি গম’, ‘মহব্বতে’র মতো নানা স্বাদের ছবি করে অমিতাভ নিজেকে পাল্টাতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে থাকেন। ধারণা, ভাবনা বদলে ফেলে সময়ের উপযোগী হয়ে ওঠেন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগের সঙ্গে তাল মেলাতে শুরু করেন। হয়তো তাঁর এই সদা বদলে যাওয়ার গুণই তাঁকে করে তুলেছে অপ্রতিরোধ্য। 

তাঁর জন্মদিনে নানান তারকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

মোদী টুইট করে লিখেছেন, “শুভ জন্মদিন অমিতাভ বচ্চন। ভারতের সবচেয়ে উজ্জ্বল অভিনেতা ও ব্যক্তি তিনি। প্রতিটি প্রজন্মের মানুষকে তিনি বিনোদন দিয়ে চলেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি”।

https://twitter.com/narendramodi/status/1579666170114093056?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579666170114093056%7Ctwgr%5E69dec6d1169f97b8a404ef6804cbeaa12bf698ae%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fhappy-birthday-amitabh-bachchan-pm-narendra-modi-and-cm-mamata-banerjee-wish-big-b%2F

আরও অন্যান্য খবর