তাঁর নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। ভারতীয় সিনেমা জগতের অন্যতম গুণী অভিনেতার তকমা পেয়েছেন তিনি। তাঁর সেরা কাজের তালিকা বলা খুবই কঠিন। বিভিন্ন ছবিতে নিজেকে ছাপিয়ে যাওয়ার এক অসম্ভব প্রচেষ্টা তার প্রত্যেকটা কাজে ফুটে উঠেছে। গত দু’দশকে তাঁর ফিল্মোগ্রফি ট্রেন্ডসেট করেছে বলিউডে। আজ এই দুর্ধর্ষ অভিনেতার ৪৭ তম জন্মদিন। আজকের নওয়াজ হয়ে ওঠার পিছনে এক দীর্ঘ কঠিন পথ চলা আছে তাঁর। ফিরে দেখা যাক সেই জীবনকে।

বলিউডে নওয়াজউদ্দিন সিদ্দিকির নামটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। একের পর এক বিভিন্ন শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজের জায়গাা তৈরি করে নিয়েছেন এই অভিনেতা। হিরোদের মতো জাঁকজমকপূর্ণ চেহারাা না থাকলেও শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতার জেরে ছবি হিট করানোর ক্ষমতা রাখেন তিনি। তাঁর অভিনয় দেখলেই বোঝা যায় যে তিনি কাজের প্রতি কতটা সমর্পিত প্রাণ।

আজকের নওয়াজউদ্দিন হয়ে ওঠার পিছনে তাঁর জীবনে রয়েছে একটা কঠিন গল্প। বলিউড ইন্ডাস্ট্রিতে নাম অর্জনের জন্য নওয়াজউদ্দিন অনেকটা লড়াই করতে হয়েছিল। দুর্দান্ত অভিনয় দক্ষতা ও প্রতিভা থাকা সত্ত্বেও চেহারার কারণে প্রাথমিকভাবে তিনি অনেক কাজ পাননি।

বলা যায়, ২০১২ তে সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমার মাধ্যমেই স্টারডমের শুরু নওয়াজের।

ছোট ছোট বহু চরিত্রে অভিনয় করার পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ‘শূল’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘সরফরোশ’ সহ অনেক ছবিতে খুব অল্প সময়ের জন্য তাঁর উপস্থিত ছিল। তবে আজ অভিনেতার একাধিক অনুগামীরা যে কোনও ভাবেই তাঁকে পর্দায় দেখে খুশি হন।

একজন অভিনেতা হিসেবে নিজেকে বরাবর দেখতে চেয়েছিলে নওয়াজউদ্দিন সিদ্দিকি। কেরিয়ারের শুরুতে, যখন কোনও বড়মাপের কাজ বা চরিত্রে পাচ্ছিল না, তখন তিনি থিয়েটারে অভিনয় করতেন। তবে অনেকেরই অজানা জীবিকা নির্বাহের জন্য সেই সময়ে তিনি থিয়েটারের পাশাপাশি একজন প্রহরী হিসাবেও কাজ করতেন।

সিনেমার বিষয়বস্তু খারাপ হলেও শুধুমাত্র অভিনয় দক্ষতায় সিনেমাকে পার করিয়ে দিতে পারেন নওয়াজ। তিনি, ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘নিউ ইয়র্ক’, ‘দেব ডি’, ‘কাহানী’, ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’, ‘পান সিং তোমার’, ‘তালাশ’, ‘বোম্বে টকিজ’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘বাবুমশাই বন্দুকধারী’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।