“সঙ্গমে রাজি হইনি, বেল্ট দিয়ে মেরেছিল কাকা”, নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাইঝির

এবার নওয়াজউদ্দিন সিদ্দিকি ভাইয়ের বিরুদ্ধে উঠল যৌন নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগ করেছেন নওয়াজের আরেক ভাইয়ের কন্যা। অর্থাৎ কাকার বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ এনেছে ভাইঝি। এই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর এক অভিযোগ উঠেই চলেছে বলি অভিনেতা নওয়াজের বিরুদ্ধে। সম্প্রতি নওয়াজউদ্দিনের ভাই মিনাজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের আবেদন করেছেন তাদেরই ভাইঝি। পরিবারের সদস্যদের জানিয়েও কোনও কাজ হয়নি। এমনকী জ্যেঠু নওয়াজকে জানিয়েও কোনও লাভ হয়নি। নওয়াজও নাকি তার ভাইয়ের কথা জানার পর বিশ্বাস করেননি। সম্প্রতি দিল্লির জামিয়া থানায় নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন তার ভাইঝি।

নওয়াজের ভাইঝি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার সূত্রপাত যখন তাঁর বয়স সবেমাত্র ৯ বছর। তার অভিযোগ, ‘আমার উপর প্রচুর অত্যাচার করা হয়েছে। তখন ছোট ছিলাম বলে বুঝতাম না। ভাবতাম উনি আমার কাকা। কিন্তু বড় হয়ে বুঝতে পারি এটা অন্য ধরনের স্পর্শ ছিল। তারপরেও ১৩ বছর বয়সেও কাকার হাতে নির্যাতিত হয়েছি।

সূত্র থেকে জানা গিয়েছে, পরিবারের সকলে মিলে বেড়াতে গিয়েই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ঘরের মধ্যে শুয়ে থাকাকালীন মিনাজ তার ভাইঝিকে ছুঁয়েছিলেন। ১৮ বছর বয়স পর্যন্ত তা সহ্য করেছেন ভাইঝি। একদিন মিনাজ ভাইঝির বাড়িতে গিয়ে তার সঙ্গে সঙ্গম করতে চায় । সঙ্গমে বাধা দেওয়ায় নিজের বেল্ট খুলেই বেদম মারেন ভাইঝিকে। তারপর সেখান থেকে তার প্রেমিক তাকে উদ্ধার করে। সে না থাকলে হয়তো সেদিন আত্মহত্যাই করতে হতে তাকে, জানিয়েছেন নওয়াজের ভাইঝি। তারপর পালিয়ে গিয়ে দুজনে বিয়ে সারেন।

নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভাইয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে কী বলছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি? সম্প্রতি এক সংবাদসংস্থার পক্ষ থেকে নওয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়ের যৌন হেনস্তা নিয়ে তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে নওয়াজের আরেক ভাই সামাজ জানিয়েছেন, যৌন হেনস্তার অভিযোগের মামলা গত ২ বছর ধরেই চলছে। সম্প্রতি সংবাদমাধ্যমে সামনে তা নতুন করে উঠে এসেছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই মুখ খুলেছেন নওয়াজের স্ত্রী আলিয়া । তিনি জানিয়েছেন, ‘এটা তো সবে শুরু। সমর্থন করার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। আরও অনেক কিছু প্রকাশ্যে আসবে। সবাই হতবাকও হবে। কারণ আমি একাই নই নীরবে সহ্য করব। সত্যিকে তারা কত টাকা দিয়ে কিনবে আর কাদেরকেই বা তারা ঘুষ দেবে, এখন সেটাই দেখার।’

দীর্ঘদিন ধরেই স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তি চলছিল বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। সূত্র থেকে জানা গেছে,নওয়াজের ভাইয়ের উপরও একাধিক অভিযোগ এনেছেন নওয়াজের স্ত্রী আলিয়া। ইতিমধ্যেই নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছেন তিনি।

RELATED Articles

Leave a Comment