শাহরুখ খানের পুত্রের গ্রেফতারি পর থেকেই বিতর্ক অব্যাহত। অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত। গতকাল থেকেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল এন সি বি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। মূল সাক্ষী প্রভাকর সেইল বয়ান বদল করার পরেই বিতর্ক সৃষ্টি হয়েছে নেট মাধ্যমে।
শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি মামলার অন্যতম স্বাক্ষী ছিলেন প্রভাকর সেইল নিজের বক্তব্য থেকে ১৮০° ঘুরে গেছেন। এমনকি তিনি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ এনেছেন।এমনকি বিস্ফোরক অভিযোগ করে তার দাবি খালি প়ঞ্চনামায় সই করিয়ে নিয়েছেন সমীর। ঘটনা প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিজেদের বিচার ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে পড়তেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে এন সি বি।সূত্রের খবর তিন সদস্যের একটি দল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্তে থাকবেন, যার নেতৃত্ব দেবেন এজেন্সির মুখ্য ভিজিল্যান্স অফিসার। গতকাল রাতেই তারা মুম্বাইয়ে পৌঁছে গেছেন।
গতকাল আদালতে জনৈক ব্যক্তি প্রভাকর সেইল ইতিমধ্যেই আদালতে হলফনামা দিয়েছেন। তার দাবি গত ২রা অক্টোবর এন সি বি অফিসে তিনি তার মালিক কেপি গোসাভির সঙ্গে একজনের কথোপকথন শুনেছিল। এই কথোপকথন ঘিরেই শুরু হয় বিতর্ক। সূত্রের খবর আরিয়ানকে এই মা’দক মামলা থেকে অব্যাহতি দেওয়া জন্য ২৫ কোটি টাকা দাবি করবার কথা চলছিল। শেষমেশ ১৮ কোটি টাকায় কথা বার্তা চূড়ান্ত করা হয়। এরমধ্যেই ৮ কোটি টাকা নেওয়ার কথা ছিল সমীরের।কিভাবে কার থেকে টাকা চাওয়া হবে সেটা অবশ্য জানা যায়নি।
নিজের হলফনামায় তার আরো দাবি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে কেপি গোসাভিকে একটি গাড়ির ভিতরে কথা বলতে দেখেছিল প্রভাকর।
এরপরেই গোসাভি একটা নির্দিষ্ট লোকেশন থেকে ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে তাঁর কাছে নিয়ে আসতে বলে। দুটো টাকা ভর্তি ব্যাগ সে গোসাভির কাছে পৌঁছে দেয়।
যদিও সমীর তার নিজের বিরুদ্ধে ওঠা গোটা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি পাল্টা দাবি করেছেন তিনি সবরকম তদন্তের জন্য প্রস্তুত। গত ২রা অক্টোবর সমীরের নেতৃত্বেই আরিয়ান খান সহ আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাদের আটক করা হয়।





