মাত্র ১৬ বছর বয়সেই বাবাকে বলে বলে টেক্কা দিচ্ছেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত। এই বয়সেই ইতিমধ্যেই সুইমিং চ্যাম্পিয়নশিপে সাতটি পদক জিতে নিয়েছেন তিনি। বেদান্তের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। তবে এর পাশাপাশি চলছে আরিয়ানের সঙ্গে তাঁর তুলনা। আর এর জেরে আরও বেশি কটাক্ষের মুখে পড়েছেন শাহরুখ-পুত্র।
সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্রের হয়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া জুনিয়র ন্যাশানাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে অংশ নেন বেদান্ত। সেখানেই সাতটি পদক জিতে নিয়েছেন মাধবন-পুত্র। তিনটি ব্রোঞ্জ ও চারটি রূপোর পদক জিতেছেন তিনি। চলতি বছরের মার্চ মাসে লাটভিয়ান ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ভারতের হয়ে একটি ব্রোঞ্জ পদকও জিতেছিলেন বেদান্ত।
গত আগস্ট মাসেই ১৬-তে পা দিয়েছেন বেদান্ত। ছেলের এই সাফল্যের জন্য বাবা হিসেবে তিনি গর্বিত, এমনটাই জানান মাধবন। এও বলেন যে ছেলে সবকিছুতেই তাঁকে হারিয়ে দিচ্ছে। আর সেটাই বাবা হিসেবে আরও বড় পাওনা তাঁর। বাবার যোগ্য ছেলে হয়ে উঠছে সে।
আর এদিকে আবার বেদান্তের সঙ্গে তুলনা টানা হচ্ছে আরিয়ান খানের। এর জেরে আরও বেশি ট্রোলড হচ্ছে শাহরুখ-পুত্র। নেটিজেনদের কথায়, একজন দেশের জন্য পদক জিতে আনছে, আর অন্য একজন মা’দ’ক কাণ্ডে জেল খাটছে। এই দুই তারকা সন্তানের পাওয়া শিক্ষা নিয়েও কথা ওঠে নেট মাধ্যমে।
প্রায় তিন সপ্তাহ ধরে আরিয়ান জেল বন্দি। মা’দ’ক কাণ্ডে গত ৭ই অক্টোবর তাকে আর্থার জেলে পাঠানো হয়। বারবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে খান পরিবার। আজ, মঙ্গলবার আরিয়ানের জামিনের মামলার শুনানি রয়েছে।






