কাজের ফাঁকে ‘মিনি হানিমুন’ সারতে দার্জিলিং, তিস্তার ধারে জমে উঠল নীল-তৃণার প্রেমের রসায়ন

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টেলিভিশনের পর্দার বেশ পরিচিত মুখ। গত ৪ঠা ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন এই তারকা দম্পতি। দীর্ঘ দশ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এবার এই দম্পতি উড়ে গিয়েছিলেন হানিমুনের উদ্দেশ্যে।

নীল ও তৃণার ইচ্ছে ছিল বিদেশে ঘুরতে যাওয়ার। কিন্তু কাজের ফাঁকে সময়ই করে উঠতে পারছিলেন না কেউই। বর্তমানে দুজনেই ব্যস্ত টেলিভিশনের কাজে। তার উপর কিছুদিন আগেই এই নবদম্পতি যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে ভোটের সময় প্রচারেও ব্যস্ত হয়ে পড়েন তারা। তবে এবার একটু ছুটি পেয়েই দার্জিলিং-এর পথে বেরিয়ে পড়েছিলেন নীল ও তৃণা।

প্রেমের স্পর্শে তৃণাকে জড়িয়ে রাখলেন নীল। বিয়ের পর প্রথমবার একসঙ্গে ঘুরতে গিয়েছেন তারা। বন্ধুদের সঙ্গে নিয়ে হইহুল্লোড়ের ফাঁকেই রোম্যান্সের কোনও সুযোগ হাতছাড়া করেননি সদ্য বিবাহিত এই জুটি। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় এই তারকা জুটি। গত কয়েক দিনে শেয়ার করেছেন উত্তরবঙ্গে কাটানো নানান মুহূর্তের ভিডিও ও ছবি।

তৃণাকে ছাড়াও পোজ দিতে সিদ্ধহস্ত নীল। এই ট্রিপে অবশ্য তাঁরা দুজন একা নন, বন্ধুরাও সঙ্গে গিয়েছিল।

কালো শর্টস আর টি-শার্টে সবুজের মাঝে তৃণা। তাঁর এই অবতারে ঘায়েল তৃণার অনুরাগীরাও।

দার্জিলিং গিয়েই তিস্তা নদীর বুকে রিভার রাফটিং সেরে ফেলেছিলেন নীল ও তৃণা। রিভার রাফটিং-এর নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল ও তৃণা।

তিস্তার পার থেকে ট্রয় ট্রেনের সামনে জমে উঠেছে তৃ-নীল জুটির প্রেম।

RELATED Articles