করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারত। প্রায় আয়ত্তে এনে ফেলা মহামারী ফের নিয়ন্ত্রনহীন। দেশ জুড়ে তীব্র অক্সিজেন সংকট। শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে একের পর এক রোগীর। বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষের এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।
এবার ভারতের এই বিপদের মুহূর্তে সহযোগিতা করতে এগিয়ে এলো সৌদি আরব। ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটি।
সৌদিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে আজ টুইট করে জানান হয়েছে, ‘ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাঁদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’
#SaudiArabia sends 80MT liquid oxygen to #India, to help India dealing with the shortage of medical oxygen for #COVID19 patients. (@IndianEmbRiyadh) pic.twitter.com/n2k32RLMSP
— Saudi Gazette (@Saudi_Gazette) April 25, 2021
আরও পড়ুন- Covid19: ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন দেশকে আর্জি পাক ক্রিকেটার শোয়েব আখতারের
Embassy of India is proud to partner with Adani group and M/s Linde in shipping much needed 80MT liquid oxygen to India. Our hearfelt thanks to Ministry of Health Kingdom of Saudi Arabia for all their help, support and cooperation.@MEAIndia @drausaf @SaudiMOH @HMOIndia pic.twitter.com/6j8NuGwtCB
— India in Saudi Arabia (@IndianEmbRiyadh) April 24, 2021
প্রসঙ্গত, করোনার সেকেন্ড ওয়েভের প্রকোপে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যাকে। ভেঙে পড়ার মুখে ভারতের চিকিৎসাব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র মাত্রায় অক্সিজেন সংকট। নেই পর্যাপ্ত ওষুধ, প্রতিষেধক।
এই পরিস্থিতিতে ফ্রান্স আমেরিকা-ব্রিটেনের মতো বড় শক্তির পাশাপাশি পাকিস্তানের মতো দেশও আজন্ম শত্রুতা ভুলে এগিয়ে এসেছে।ভারতকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে মেশিন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শনিবার এক টুইটবার্তায় এ সহযোগিতার কথা উল্লেখ করা হয়।





