টেলিভিশন জগতের একসময়ের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার সম্পর্ক নিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে নানা আলোচনা চলছে। তাঁদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে। ৮ জুন নীলের জন্মদিনে সেই জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। কারণ বিশেষ এই দিনে আয়োজিত পার্টিতে তৃণাকে কোথাও দেখা যায়নি। শুধু তাই নয়, গত বছরের মতো এ বছর স্বামীর জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তাও দেননি অভিনেত্রী। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে।
নীলের জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে তৃণার উপস্থিতি চোখে পড়েনি। গত বছর একই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছিল। কিন্তু এ বছরের চিত্র একেবারেই আলাদা। অনেকের মতে, কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গেছে। আর সেই কারণেই জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিনেও দুজনের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে।
অন্যদিকে, নীলকে শুভেচ্ছা না জানিয়ে তৃণা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন। প্রথম পোস্টে তিনি লেখেন, “অনুতাপ?? হাহাহা না, আমার আসল মানুষেরা এখনও আমার সাথেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।!!” নীলের জন্মদিনের দিনেই এই পোস্ট সামনে আসায় তা নিয়ে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। অনেক নেটিজেনের ধারণা, এই মন্তব্য কোনও বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করেই করা হয়েছে। যদিও তৃণা নিজে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।
এরপর আরেকটি স্টোরিতে আলবার্ট আইনস্টাইনের ছবির সঙ্গে একটি উদ্ধৃতি শেয়ার করেন অভিনেত্রী। সেখানে লেখা ছিল, “মাঝে মাঝে তোমার শুধু হারিয়ে যাওয়া প্রয়োজন, নিজেকে ক্ষতবিক্ষত অবস্থা থেকে সারিয়ে তোলার জন্য, এবং অতীতে তুমি যা ছিলে সেই জীবনে আর কখনও ফিরে না যাওয়ার জন্য। নতুন অধ্যায়। নতুন জীবন।” এই পোস্টের মাধ্যমে তিনি জীবনের নতুন পথচলার ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন অনেকে। পুরোনো অধ্যায় পেরিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলার বার্তাও এতে স্পষ্ট বলে মত নেটপাড়ার একাংশের।
আরও পড়ুনঃ স্বজনবিয়োগের শোকে বিধ্বস্ত সলমন খান! শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেললেন ভাইজান!
এদিকে তৃণার এই পোস্ট যখন আলোচনার কেন্দ্রে, তখন নীলের সামাজিক মাধ্যমের একটি ভিডিওও নজর কাড়ে। সেখানে অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে তাঁকে নাচতে, গান গাইতে এবং জন্মদিনের আনন্দে মেতে উঠতে দেখা যায়। তাঁদের অফস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি নতুন কোনও সম্পর্কের সূত্রপাত হয়েছে? তবে ঘটনাকে আরও চমকপ্রদ করেছে একটি বিষয়। নীল ও নন্দিনীর সেই ভাইরাল ভিডিওতে তৃণা নিজেই ‘লাইক’ করেছেন। ফলে ডিভোর্স নিয়ে এখনও কেউ মুখ না খুললেও, সামাজিক মাধ্যমের এই ঘটনাগুলি টলিপাড়ার আলোচিত ‘তৃনীল’ অধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে আরও প্রশ্ন তুলে দিয়েছে।






