টলিউডের ছোটপর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য। একের পর এক ধারাবাহিকের সফলতার সাথে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দেখেও মুগ্ধ সকলেই। সম্প্রতি স্টার জলসার দুটি ধারাবাহিকের পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। কৃষ্ণকলি এবং উমা দুটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
স্বাভাবিকভাবেই অভিনেতা নিখিলের জনপ্রিয়তা তুঙ্গে। রিয়েল লাইফে নীল ভট্টাচার্য যে বেশ মজার সেকথা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা। বিভিন্ন সময়ে মজার রিল ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের শেয়ার করা একটি রিল ভিডিওতে খুন হয়ে যাওয়া আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেতা। সম্প্রতি একটি রিল ভিডিওতে দেখা যাচ্ছে নিজের স্ত্রী তথা অভিনেত্রী তৃণা সাহাকে নিয়ে খেপিয়ে মজা করেছেন নীল। যা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে নীল তৃণাকে ভিডিও কল করতে করতে বলছে ‘উফ তৃণাকে তাড়াতাড়ি ফোন ধরো, সবসময় লেট’। এরপরেই ভিডিওতে আসে আসল টুইস্ট। কল রিসিভ হতেই মোবাইল স্ক্রিনে তৃণাকে বদলে ভেসে ওঠে একটি ছোট্টো কুকুরের ছবি।
View this post on Instagram
এরপরেই মজা করে নীল ভট্টাচার্য বলেন আরে তোমাকে তো বলেছি নো মেকআপ লুকে ক্যামেরার সামনে আসবে না। যাইহোক এভাবেও তোমায় কিউট লাগছে। ভিডিওটি তৃণাকে ট্যাগ করে নীল লিখেছেন ‘তৃণার সাথে আমার ভিডিও কল। এটার জন্য আমায় খুন করো না তৃণাকে।’ পাল্টা তৃণা কমেন্ট করে জানান এর জন্য কড়া জবাব দেবেন তিনি। নীল ফের মজা করে লেখেন ‘ভায়োলেন্স কোনো সমাধান নয়, ক্ষমাশীল হও।’





