আর বাকি কয়েক ঘন্টা! বিয়ের পিঁড়িতে পূজা এবং কুনাল, মা বাবার বিয়েতে নিতবর কৃশিব!

ফের বিয়ের আসরে বসছেন পূজা ব্যানার্জি এবং কুনাল ভার্মা। গতকাল থেকেই এই খবর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছেলের জন্মানোর সময় খুব তাড়াহুড়ো করেই আইনি বিয়ে করেন পূজা এবং কুনাল। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে বড়ো কোনো অনুষ্ঠান করা হয়নি। ফলে স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর মনে আক্ষেপ ছিল।
সেই আক্ষেপ অবশেষে পূরণ হলো। আগামী ১৫ই নভেম্বর ফের একবার বিয়ে করছেন কুনাল এবং পূজা।বন্ধু-বান্ধব, দুই পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে গোয়ায় বসতে চলেছে বিয়ের আসর।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান  ‘‘কাগুজে বিয়েতে মন ভরে! গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল- কিচ্ছু হবে না?’’ পাশাপাশি বিয়ের আয়োজন বেশ অভিনব। পালকিতে করে আসবেন পূজা। দীর্ঘদিনের সখ পূরণ হতে চলেছে। অন্যদিকে কুনাল বাঙালি জামাই সাজে হাজির হবেন।অভিনেত্রী জানান  ‘‘এক দম বাঙালি বর। আমার আবদার মেনে ধুতি-পাঞ্জাবি-টোপর সব পরবে। এখন থেকেই ধুতি পরা নিয়ে বেশ চিন্তায় আছে। ধুতি যদি সামলাতে না পারে!’’
গোয়ার বুকে বাঙালি মতেই বিয়ে হবে দুজনের। যদিও বাঙালি খাবার গোয়ায় নেই। রসগোল্লা আর সন্দেশ থাকছে।ছেলে কৃশিবকেও ধুতি পাঞ্জাবি তে দেখা যাবে।বাবা মায়ের বিয়েতে ছেলেই কি নিতবর?পূজার দাবি, ‘‘ছোটবেলায় অভিযোগ ছিল, মা-বাবা কেন বিয়েতে আমায় নিমন্ত্রণ করেনি? কৃশিবের অন্তত এই আক্ষেপ থাকবে না।’’
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles