Neel Trina Wedding: বিয়ের বাকি আর কয়েকদিন, কেমন তৈরি নীল-তৃণা?

টলিউডে এখন বিয়ের মৌসুম। ছোটপর্দার অভিনেতা জুটি সৌরভ বন্দোপাধ্যায়-ত্বরিতা চট্টোপাধ্যায়, অভিনেতা ইন্দ্রাশিস রায়-সৌরভী তরফদার বিয়ে করলেন পরশু দিন। এবার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী চৌঠা ফেব্রুয়ারি তাদের বিয়ে। নিজেদেরকে কেমন ভাবে প্রস্তুত করছেন নীল-তৃণা?

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের বিয়ের প্রস্তুতি সম্পর্কে জানালেন কৃষ্ণকলির নিখিল এবং খড়কুটোর গুনগুন।তৃণা যেমন জানিয়েছেন যে শুটিংয়ের টাইট শিডিউলের মাঝখানেই সময় বার করে অল্প অল্প করে শপিং করছেন। তার বাড়ির লোকেরাই মূলত গোটা বিষয়টি দেখভাল করছেন।
বিয়েতে গুনগুন কী পরবেন? তৃণা স্পষ্ট জানিয়েছেন যে, বিয়েতে সবকিছুই ভর্তি থাকবে বাঙালিয়ানাতে সে সাজ হোক কি খাওয়া-দাওয়া। তিনি সাজবেন লাল বেনারসিতে। গড়িয়াহাটের একটি নামী প্রতিষ্ঠান থেকে কাস্টমাইজড হবে‌ এই লাল বেনারসি। বাকি জামা কাপড়ের ডিজাইন করবেন টলিউডের বিখ্যাত ডিজাইনার অভিষেক রায়। রিসেপশনে অবশ্য তিনি মুঘল লেহেঙ্গা পরবেন। ভেলভেট অথবা ওয়াইন রঙের হবে লেহেঙ্গা এবং নীল তার সঙ্গে টুইনিং করে পরবেন শেরওয়ানি।

Neel Trina Wedding: বিয়ের বাকি আর কয়েকদিন, কেমন তৈরি নীল-তৃণা?

এ তো গেল সাজগোজ। বাঙালির বিয়ে আর খাওয়া-দাওয়া নিয়ে কথা হবে না তা কি হয়? তৃণা জানালেন যে মেনুতে থাকছে, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, তোপসে ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন গোলবাড়ির কষা মাংস, পাটিসাপটা সহ আরো অনেক বাঙালি খাবার।

Trina Saha’s new bridal look gets appraisal from netizens

এছাড়াও গায়ক অরিত্র ব্যানার্জির একটি লাইভ অনুষ্ঠানে বিয়ের দিন অনুষ্ঠিত হবে। ছুটি তিনি সেই ভাবে পাচ্ছেন না। ৩রা ফেব্রুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি ছুটি নিয়ে আবার সাত তারিখেই কাজে যোগ দেবেন নতুন দম্পতি। এই মিষ্টি জুটির নববিবাহিত জীবনের জন্য খবর ২৪×৭ এর তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।

RELATED Articles