এই বছর যেন সকলের জন্যই খারাপ। এই করোনা পরিস্থিতিতে মানুষ একের পর এক খারাপ খবরের সম্মুখীন হয়েছে। অনেকেরই মতে, এর চেয়ে খারাপ বছর আর হয়ত হয় না। চারিদিকে রোগ, জ্বালা, দুঃসংবাদ, মৃত্যু, এসবই যেন মানুষের জীবনকে ক্রমশ নেতিবাচক দিকে ধাওয়া করেছে। তবে এই করোনা পরিস্থিতি আবার অনেকের জীবনেই খুশির রঙ নিয়ে এসেছে।
লকডাউনের ফলে মানুষ একে অপরের কাছে আসার, একে অপরকে জানার অনেকটা সুযোগ পেয়েছে। এমনই কিছু ঘটেছে নেহা কক্করের জীবনেও। এই করোনা আবহেই তিনি নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। তাই আর দেরী না করে এই করোনা পরিস্থিতির মধ্যেই বিয়েও সেরে ফেলেছিলেন।
View this post on Instagram
গত ২৪শে অক্টোবর গায়ক রোহণপ্রীত সিং-য়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার বিয়ে নিয়েও কম জলঘোলা হয়নি। প্রথমে তো অনেকেই বুঝে উঠতে পারেন নি যে আদৌ নেহা বিয়ে করছেন কী না। কারণ এরকমই এক গুজব আগেও রটেছিল। তবে সব জল্পনায় জল ঢেলে অবশেষে বিয়ে সারেন নেহা ও রোহণপ্রীত। বিয়ের প্রতিটা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। রোকা থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, সবেতেই ছিল রাজকীয় ছোঁয়া।
View this post on Instagram
এরপর স্বামীর সঙ্গে দুবাইয়ে উড়ে যান নেহা হানিমুন সারতে। সেখানেও এক এলাহি ব্যাপার। দুবাইয়ের আটলান্টিস, দ্য পাম নামের এক বিলাসবহুল রিসোর্টে হানিমুন সারেন এই দম্পতি। সেখানেও একে অপরের প্রেমে হাবুডুবু খেতে দেখা যায় তাদের। কখনও একে অপরকে চুম্বনে ভরিয়ে দিয়েছেন তারা তো কখনও নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন রোহণপ্রীত, এইসব ছবিই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
দীর্ঘ ছুটি কাটানোর পর অবশেষে ফের কাজে মন দিয়েছেন নেহা। এবার একেবারে হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিলেন রিমেক কুইন। কালো বিকিনি পোশাক, সাদা স্কার্ট ও খোলা চুলে বিছানায় আড় কাটতে দেখা গেল তাকে। খোলা চুল ও হালকা মেকআপে একরাশ উষ্ণতা ছড়ালেন গায়িকা। ছবিতে ক্যাপশন দেন অপেক্ষারত শোনা শোনার সঙ্গে”। এই ‘শোনা শোনা’ নেহার নতুন গান, যা আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। তারই এক ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। তার এই ছবিতে কমেন্ট করেছেন স্বামী রোহণপ্রীতও। পোস্ট হওয়ার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ছবি।





