তিনি বরাবরের বিতর্কিত একটি চরিত্র। টলিউড ইন্ডাস্ট্রির অংশ হয়েও টলিউড সুলভ ব্যবহার তার মধ্যে নেই বরং চাঁচাছোলা ভাষায় নিজের মনের বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় বরাবরই পোস্ট করে থাকেন। টলিউডের অন্যান্য নায়িকাদের মত সারাক্ষণ বাহারি ফটোশুট বা ইনস্টাগ্রাম রিল ভিডিও নয় বরং সমসাময়িক প্রসঙ্গ বিশেষ করে রাজনীতি নিয়ে তিনি বরাবরই সরব থাকেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে।
তাই বলে ঝোঁকের বশে কিন্তু নিজের গতিপথ কখনো বদলে ফেলেন না শ্রীলেখা মিত্র তাই বোধহয় রাজনীতিতে আসতে চলেছেন অভিনেত্রী কিন্তু দলবদল করছেন না। তিনি শুরু থেকেই লাল ছিলেন এবং ভবিষ্যতেও লাল থাকবেন তা সগর্বে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট থেকেই এবার জল্পনা উঠল যে খুব শীঘ্রই বোধহয় বামপন্থী শিবিরে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
Need not say nething further pic.twitter.com/MhuL20wB67
— Sreelekha Mitra (@SreelekhaSpeaks) November 23, 2020
বরাহনগরে সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বাম মঞ্চ থেকেই বক্তব্য রাখার ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, “আর কিছু বলার প্রয়োজন নেই”। তাঁর মতে, লাল পতাকাকে সমর্থন করতে গেলে শিক্ষার প্রয়োজন হয়।
এরপরই শুরু হয়ে যায় গুঞ্জন তবে কি আগামী বিধানসভা নির্বাচনের আগে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়াতে দেখা যাবে এই বিতর্কিত অভিনেত্রীকে?
তবে অভিনেত্রী বিষয়ে এখনও খোলসা করে কিছু বলেননি কিন্তু বরানগরের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনেক তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বর্তমানে ছেলেমেয়েরা স্মার্ট ফোন ব্যবহার করে নিজেদের ভাবনা-চিন্তার শক্তিকে নষ্ট করে ফেলছে তার থেকে বরং শ্রীলেখা মিত্রের প্রজন্মই বেশি স্মার্ট ছিল! অর্থাৎ এর থেকেই স্পষ্ট যে নিজের স্বভাব সিদ্ধ বিতর্কিত মন্তব্য করার অভ্যাসটা কিছুতেই পাল্টাতে পারেননি অভিনেত্রী।
এখনই রাজনীতিতে আসবেন কিনা সেই কথা না জানা গেলেও তিনি যে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও শুরু করেছেন সেই বিষয়ে কিন্তু খোঁজ পাওয়া গিয়েছে। ইন্দ্ররূপ ভট্টাচার্যর সঙ্গে মিলে সাইকোলজিক্যাল থ্রিলারের লিখছেন চিত্রনাট্য। অভিনয়ও করছেন তাতে।





