বলিউডে নেপটিজম জের! সালমান খানের সিনেমা বয়কট করার ডাক নেটিজেনদের

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। দীর্ঘদিন পর বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা।পরিচালক মহেশ মঞ্জেরেকারের পরিচালনায় সালমান খানের সাথে দেখা যাবে তার ভগ্নিপতি আয়ুষ শর্মাকে। ২৬ সে নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। সিনেমার নাম ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’।

অ্যাকশন ভরপুর এই সিনেমায় এক ঝাঁক তারকাকে দেখা যাবে।প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ান মত অভিনেতারা আছেন এই সিনেমায়।সিনেমার একটি গানে দেখতে পাওয়া যাবে বলিউডের আরেক অভিনেতা বরুণ ধবনকেও।বলিউডে নেপটিজম জের! সালমান খানের সিনেমা বয়কট করার ডাক নেটিজেনদের

নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত আয়ুস। সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান প্রথমে চরিত্রটির অন্ধকার দিক নিয়ে একটু চিন্তায় ছিলাম,কারণ এই চরিত্রে অনেকগুলি লেয়ার আছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি এই কাজ করার যোগ্য কিনা। আমি বুঝতে পারছিলাম না আমি এই চরিত্রের মনের একাধিক স্তর, জটিলতা প্রদর্শন করতে পারবো কিনা। এই বিষয়টি নিয়ে আমি রীতিমতো ভয় পেয়েছিলাম।’

তবে মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া বিতর্ক সৃষ্টি হয়েছে এই সিনেমা জুড়ে। সুশান্ত সিং রাজপুতের ভক্তরা ইতিমধ্যেই নেপোটিজম বিতর্ক প্রকাশ্যে এনেছেন।পাশাপাশিসালমান খানের সাথে যুক্ত ‘হিট অ্যান্ড রান কেস।’ এছাড়া রয়েছে ড্রাগ কেস। এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই টুইটারে সিনেমা বয়কটের ডাক দিয়েছে। সূত্রের খবর প্রায় ১৫০০০ ট্যুইট ট্রেন্ডিং এসেছে “বয়কট অন্তিম’”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles