চলতি বছরের আগস্ট মাসেই করিন ও সইফ প্রকাশ্যে আনেন তাদের দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জানান, “আমাদের পরিবারের দ্বিতীয় সদস্য আসার কথা ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ তাদের ভালোবাসা ও আমাদের পাশে থাকার জন্য”।
আপাতত করিনা নিজের মতো ছুটি উপভোগ করেছেন। দিল্লিতে ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং শেষ করে স্বামী-পুত্রসহ তিনি উড়ে পতৌদি রাজপ্রাসাদে। সেখানে মনোরম পরিবেশে নিরিবিলিতেই নিজের অন্তঃসত্ত্বার দিনগুলি কাটাচ্ছেন অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা মেয়ের পরিচর্যার জন্য হাজির মা ববিতা কাপুরও। মায়ের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেল বি-টাউনের গসিপ কুইন বেবোকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন করিনা। ছবিতে দেখা যাচ্ছে মা ববিতা কাপুর সস্নেহে অন্তঃসত্ত্বা মেয়ের কপাল মালিশ করে দিচ্ছেন। করিনা ক্যাপশন দিয়েছেন, “মায়ের হাতের মালিশ”। ভালোবাসা ও স্নেহ বোঝাতে এর সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু ভালোবাসার ইমোজি। নিজে অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের হাতের স্নেহের ছোঁয়া পেয়ে বেবো যে ঠিক কতটা স্বস্তি বোধ করছেন, তা তার হাসি মুখ থেকে স্পষ্ট। মা-মেয়ের এই বন্ধন আপ্লুত করেছে করিনার অনুরাগীরা। সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছেন তার পোস্ট।
প্রসঙ্গত, করিনা যখন ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং-এ ব্যস্ত ছিলেন, তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ছিলেন স্বামী সইফ। মায়ের সিঙ্গে তৈমুরকেও দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই পতৌদি রাজপ্রাসাদেই দিদি করিশ্মা কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপন শুট করেন করিনা। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। দিদির সঙ্গে কাজ করার যে আলাদাই মজা, এও সকলকে জানান দেন অভিনেত্রী।





