এবার লাভ জিহাদ বিতর্কে জড়িয়ে পড়ল অক্ষয় কুমার এবং কিয়ারা আদবাণী অভিনীত আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি লক্ষ্মী বম্ব। নেটদুনিয়ায় একাংশ এবার দাবি করলেন যে, লক্ষ্মী বম্ব সিনেমাটি বয়কট করা উচিত কারণ এখানে লাভ জিহাদ প্রচার করা হচ্ছে। এখানে মূল পুরুষ চরিত্রের নাম নাকি আসিফ এবং মহিলা চরিত্রের নাম নাকি প্রিয়া। তাই এই লাভ জিহাদ সম্বলিত ছবি কোনোভাবেই মুক্তি দেওয়া চলবে না পর্দায়, এরকমটাই দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/Jitendr46576838/status/1316604966648258562?s=20
সম্প্রতি মুক্তি পায় অক্ষয় কুমারের সিনেমা লক্ষ্মী বম্ব-এর ট্রেলার। যদিও ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ঘৃণার মুখে পড়েছে অক্ষয় কুমার অভিনীত এই ছবি। অনেকেই বলেছিলেন যে ট্রেলারে মহিলাদের অত্যন্ত উপমান করা হয়েছে কারণ ট্রেলারের প্রথম লাইনে অক্ষয় কুমার বলছেন, “যদি আমি ভূত দেখতে পাই তাহলে হাতে চুড়ি পরে নেব।” এই লাইন নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়।
https://twitter.com/AHirnwal/status/1316626488880492544?s=20
এছাড়াও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অক্ষয় কুমার কোনও মন্তব্য করেননি। কিন্তু লক্ষ্মী বম্ব সিনেমাটি নিয়ে আসরে নেমে পড়েছেন খিলাড়ি অভিনেতা। হঠাৎ করেই সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন তিনি। সকলেরই বক্তব্য, নিজের স্বার্থ ছাড়া অক্ষয় কিছু বোঝেন না তাই হঠাৎ দিন কয়েক ধরে সক্রিয় হয়েছেন এই অভিনেতা।
https://twitter.com/Imprade65638637/status/1315921643856826368?s=20
প্রসঙ্গত লক্ষ্মী বম্ব-এ ট্রেলার মুক্তি পাওয়ার পর কামাল আর খান জোরদার বিরোধিতা শুরু করেন। এই সিনেমার নামকরণের মধ্যে দিয়ে হিন্দু দেবীকে অপমান করা হয়েছে বলে বিতর্ক উসকে দেন এই বিতর্কিত অভিনেতা। তিনি অক্ষয়কে রীতিমত হুমকি দিয়ে বলেছেন, এটা ভারত, কানাডা নয়। এখানে দেবদেবীদের পুজো করা হয়। ভবিষ্যতে যাতে অক্ষয় এই ধরনের সিনেমা তৈরি না করেন, তার জন্যই লক্ষ্মী বম্ব বয়কট করতে হবে বলে মন্তব্য করেন কামাল আর খান। এমনিতেই ট্রেলার প্রকাশের পরে বিভিন্ন বিতর্ক এবং ডিসলাইকের ঝড়ে বেসামাল সিনেমাটি। তার উপর লাভ জিহাদ প্রসঙ্গ চলে আসায় রীতিমত বিপাকে পড়েছেন খিলাড়ি অভিনেতা।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!