বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই। দীর্ঘ সপ্তাহ ধরে মিঠাই টিআরপি তালিকার শীর্ষ স্থান দখল করেছিল। তবে শেষ দু’সপ্তাহে এর পরিবর্তন ঘটে। টিআরপি যাই হোক না কেন, ‘মিঠাই’ নিয়ে দর্শকের ভালোবাসা বা উন্মাদনা, কোনওটাই কম হয়নি।
এই ধারাবাহিকের অন্যতম বৈশিষ্ট্য হল কাহিনীতে নিত্যনতুন টুইস্ট। এই ধারাবাহিকে একদিকে যেমন সিড ও মিঠাইয়ের প্রেম কাহিনী চলে, ঠিক সেভাবেই সমান্তরালভাবে অন্যান্য চরিত্রকেও বেশ গুরুত্ব দেওয়া হয়। আর এর জন্যই হয়ত এই ধারাবাহিক দর্শকের মনে আরও বেশি জায়গা করে নিয়েছে।
সম্প্রতি গল্পে দেখা যাচ্ছে, ইংরেজি শেখার ক্লাসে ভর্তি হয়েছে মিঠাই। আর সেখানে তাঁর পার্টনার হয়েছে একজন। তাঁকে মিঠাই দাদা পাতালেও সিড মিঠাইয়ের সেই পার্টনারকে কোনওভাবেই সহ্য করতে পারছে না। আসলে কিছুই না, সিড হিংসায় জ্বলছে। এরই মধ্যে নতুন প্রোমোতে দেখা গিয়েছে সিড মিঠাইকে ‘আই লাভ ইউ’ বলেছে। তা দেখার জন্য এখন মুখিয়ে দর্শক।
এসবের মধ্যেই একটি পর্বে দেখা গেল সিডের বন্ধু আইপিএস রুদ্র আবার কাউকে প্রপোজ করার জন্য একটি আংটি কিনেছে। আর সে বসুন্ধরা অর্থাৎ তাঁর জুনিয়র অফিসারকে পছন্দ করে, তাঁকেই সেই আংটি দিতে চায়। একটি কফি শপে ধারা অর্থাৎ বসুন্ধরার সঙ্গে দেখা করে সে জানায় সে তাঁর জন্যই এই আংটি কিনেছে।
কিন্তু রুদ্রর ধারাকে এই আংটি দিয়ে প্রপোজ করা কোনওভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। নেটিজেনদের একাংশই চায় যে রুদ্র ও নিপার মিল হোক। কারণ নিপা রুদ্রকে খুবই ভালোবাসে। এই দৃশ্যের ভিডিও ক্লিপ দেখে কেউ বলেছেন, “নিপার সাথে রুডিকে মানাবে”। আবার কেউ লিখেছেন, “এবার নিপার কী হবে”। কারোর কথায়, “এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না”।

তবে অনেকেরই আবার ধারণা ধারার হয়ত বয়ফ্রেন্ড রয়েছে। তাই সে রুদ্রর এই প্রস্তাব গ্রহণ করবে না। আগের পর্বেই ধারাকে দেখা গিয়েছে প্রতীক নামে কারোর সঙ্গে বেশ গোপনে কথা বলতে। হতেই পারে সেই প্রতীকই ধারার প্রেমিক। তবে সত্যিই নিপার সঙ্গে রুদ্রর মিল হয় কী না, তা তো আগামী পর্বেই দেখা যাবে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!