আরবাজের হাত ছেড়ে অর্জুনের কাছে, বিয়ের আগেই ফের সন্তানসম্ভবা মালাইকা

দ্বিতীয়বার মা হতে চলেছেন অনস্ক্রিন ‘মুন্নি’ মালাইকা অরোরা। নেট দুনিয়ায় আনাচে কানাচে ঘুরছে এই খবর। আরবাজ খানকে ছেড়ে এখন অর্জুন কপূরে মজেছেন তিনি। লিভ ইন সম্পর্কে রয়েছেন দুজনে। খুব শীঘ্রই বিবাহবন্ধনেও আবদ্ধ হতে চলেছেন এই জুটি। এরই মাঝে জল্পনা শুরু হল তার অন্তঃসত্ত্বা হয়ে নিয়ে।

ঘটনার সূত্রপাত পাপারাৎজির হাত ধরেই। ধূসর ট্যাঙ্ক টপ, সাদা হট প্যান্ট ও কালো মাস্ক পরে জিম থেকে বেরোনোর সময় ক্যামেরার সম্মুখীন হন তিনি। তার এই সেক্সি লুক দেখে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়। তবে তার এই ছবিতেই কয়েকজন লক্ষ করেছেন একটা চমকদার বিষয়। নেটিজেনদের একাংশের দাবী, ফের মা হতে চলেছেন মালাইকা। তার ট্যাঙ্ক টপ ভেদ করে স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবি বাম্প। তিনি যে অর্জুনের সন্তানেরই মা হতে চলেছে, একথাও স্পষ্ট জানান নেটিজেনরা।

তবে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেন নি অর্জুন বা মালাইকা কেউই। এই লকডাউনের সময় একসঙ্গেই ছিলেন তারা। অর্জুন কপূরের করোনা পজিটিভ হওয়ার খবর আসার পরপরই মালাইকারও করোনা পজিটিভ হওয়ার খবর আসে। সেই নিয়েও বেশ তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়।

অর্জুন ও তার সম্পর্ক নিয়ে বারবারই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। দুজনের বয়সের তারতম্যের জন্য আক্রমণ করতেও ছাড়েন নি জনগণ। তবে এর আগে এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বেশ খোলাখুলি ভাবেই কথা বলেন মালাইকা। ধীরে ধীরে সম্পর্কটাকে পরিণতির দিকেই যে নিয়ে যাচ্ছেন তারা, একথাও জানান তিনি। তবে বিয়ে কবে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে শোনা যায়নি তাকে। কিন্তু তিনি যে অর্জুনের সন্তানের জন্ম দিতে চান, একথাও সেই সাক্ষাৎকারে জানান তিনি। তবে কী এবার সেই আশাই পূরণ হতে চলেছে? উত্তরের জবাবে জনগণ।

RELATED Articles

Leave a Comment