মহিলা নগ্ন হলেই অপরাধ? পুরুষের নগ্নতা গ্রহণযোগ্য? গোয়ায় পুনম পাণ্ডের গ্রেফতার নিয়ে সরব নেটিজেনের একাংশ

যত কাণ্ড যেন গোয়ায়। কয়েকদিন আগেই গোয়ায় নগ্ন হয়ে ফটোশুট করার জন্য দুই তারকার নাম সামনে আসে। একজন বলিউডের হট অ্যান্ড ফিট মিলিন্দ সোমন ও অন্যজন পুরুষদের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে।

বুধবার নিজের ৫৫তম জন্মদিনে গোয়ার সমুদ্রপাড় ধরে নগ্ন হয়ে দৌড়ে ফটোশুট করেন ‘এভারগ্রিন’ মিলিন্দ সোমন। এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। বহু আলোচনা হতে থাকে ছবিটি নিয়ে। ৫৫ বছর বয়সেও মিলিন্দ সোমন কীভাবে এতো সুন্দর শরীর ধরে রেখেছেন, তা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। বহু প্রশংসিত হয় তার এই ছবি।

কিন্তু অন্যদিকে, গোয়াতে গিয়ে ‘অশ্লীল’ ভিডিও শুট করায় বিভিন্ন জায়গায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। তার বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে গোয়ার কানাকোনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানা যায়। যদিও জামিনে এখন পুনম পাণ্ডে জেলের বাইরেই আছেন।

এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটর ও চিত্রনাট্যকার অপূর্ব আসরানি। মিলিন্দ ও পুনম দুজনেরই নগ্ন শুটের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, “সম্প্রতি গোয়ায় পুনম পাণ্ডে ও মিলিন্দ সোমন দুজনেই নিজেদের জন্মদিনের পোশাক ত্যাগ করেছেন। পাণ্ডে আইনি জটিলতায়- অশ্লীলতার দায়ে। সোমনকে ৫৫তে নিজের দেহ ধরে রাখার জন্য প্রশংসা করা হচ্ছে। আমার ধারণা, আমরা নগ্ন মহিলাদের তুলনায় নগ্ন পুরুষের প্রতি বেশী দয়ালু”।

এরই সঙ্গে পুনমকে গ্রেফতার করা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনের একাংশও। তাদের দাবী, পুনমের নগ্নতা অপরাধ হলে, মিলিন্দ সোমনের নগ্নতাও অপরাধ, তা নিয়ে কেন কোনও মাথা ঘামানো হচ্ছে না। অনেকেই মিলিন্দ সোমনেরও গ্রেফতারের দাবী তুলেছেন। লিঙ্গবৈষম্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই।

RELATED Articles