ফ্ল-লেস স্কিন, বোল্ড লুক, ও মন মাতানো হাসিতে আজও লাস্যময়ী রচনা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন তার ‘বিউটি সিক্রেট’

টলিউডের অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। শুরু টলিউড নয়, বলিউডেও নিজের জালবা প্রদর্শন করেছেন তিনি। প্রতি বলেই ছক্কা। মিঠুন চক্রবর্তী হোক বা প্রসেনজি, সবার সঙ্গেই তার জুটি হিট।

কিন্তু হঠাৎই একসময় বড় পর্দা থেকে নিজেকে একেবারেই সরিয়ে আনেন তিনি। এখন তিনি ছোটো পর্দার দর্শকের ড্রয়িং রুমে। স্ক্রিনে তার উপস্থাপনা, তার লুক, সবই যেন একেবারে ‘পারফেক্ট’। কিন্তু এই বয়সেও তিনি কীভাবে এতো ফিট রেখেছেন, সেই প্রশ্ন সকলের মুখে মুখে। তার একটাই উত্তর অভিনেত্রীর মুখে, ডাবের জল।

 

View this post on Instagram

 

Chirstmas sunny morning in this picturesque city Seville…MERRY CHIRSTMAS 🎂☃️💐💃🎉🎊🎅🏾🌲

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

হ্যাঁ, এটাই রচনা বন্দ্যোপাধ্যায় বিউটি সিক্রেট। নিয়ম করে ডাবের জল পান করেন অভিনেত্রী। তার সঙ্গে জল। ডাবের জলের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। এভাবেই নিজের শরীরকে হাইড্রেটেড রাখেন তিনি।

এই উপদেশই নিজের অনুরাগীদের সবসময় দেন তিনি। এইভাবেই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে আজও নিজের ফ্ল-লেস স্কিন ধরে রেখেছেন তিনি। ক্লোজআপ হোক বা লং শর্ট, সবেতেই হিট তিনি।
গত বছরই নিজের বান্ধবীদের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সেই সময় হটপ্যান্টের সঙ্গে ক্রপটপে উষ্ণতা ছড়িয়েছিলেন রচনা। আজও তার সেই ছবি তার অনুরাগীদের কাছে অমলিন। এদিকে, রচনাও খুবই সময়নিষ্ঠ। শরীরের কোনও অনিয়ম করেন না তিনি। কড়া ডায়েট মেনে আজও নিজেকে সুন্দরভাবে ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles