বিনোদনের নামে অশ্লীলতা দেখানো হচ্ছে, বিগ বসে সিজন ১৪কে বয়কটের ডাক নেটিজেনদের!

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরে বলিউড বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। অনলাইন প্লাটফর্মে যে কটা সিনেমা বেরিয়েছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছেন দর্শকরা। এবার কি‌ সেরকমটাই হতে যাচ্ছে বিগ বসের সঙ্গে?

সম্প্রতি শুরু হয়েছে বিগবসের ১৪ তম সিজন। এই রিয়েলিটি শো বরাবরই বিতর্কের শীর্ষে থাকে। তবে এই বিতর্কই কিন্তু জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে বিগ বসকে। তবে এবার যেন বিষয়টি একটু আলাদা। স্বাভাবিকভাবেই বিগ বস শুরু হতেই ছোঁয়া লেগেছে বিতর্কের কিন্তু সেই বিতর্কের জন্য শোটি বয়কটের ডাক দেবেন নেটিজেনরা এটি বোঝা যায়নি!

ঠিক কী ঘটেছে?

সামাজিক দূরত্ব বিধি মেনে শুরু হয়েছে বিগ বস। এখানে বেশ কিছু টাস্ক পারফর্ম করতে হয় প্রতিযোগীদের। এবার এর মধ্যে একটি টাস্ককে অশালীন বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন নেটিজেনরা। গতবারের বিগ বস বিজয়ী সিদ্ধার্থ শুক্লার মন জয় করতে হবে, এটাই ছিল টাস্ক।
অবশ্যই মহিলা প্রতিযোগীদের জন্যেই এই খেলাটি এবং যিনি এই প্রতিযোগিতায় জয়ী হবেন তিনি পাবেন ইমিউনিটি। অর্থাৎ তাকে সেই সপ্তাহের জন্য কেউ শো থেকে এলিমিনেট করতে পারবে না।

সিদ্ধার্থের মন জয় করার জন্য এবার শরীরী আবেদন দিয়ে চেষ্টা করতে শুরু করেন রুবিনা দিলায়েক, পবিত্রা পুনিয়া, জাসমিন ভাসিন, নিকি তাম্বোলি। এছাড়াও একে অপরের গায়ে জল ছুঁড়তেও দেখা যায়। বিগ বস’-এর প্রোমোতেই দেখা যাচ্ছে ভিডিওটি। আর এই খেলা দেখেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, বিনোদনের নামে বিগ বসে অশ্লীলতা দেখানো হচ্ছে।

অন্যদিকে এই শোয়ের পুরুষ প্রতিযোগী নিশান্ত সিং মালখানিকে বিকিনি পরে বিগ বসের ঘরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সেটা দেখেও দর্শকরা রীতিমতো বিরক্ত। অধিকাংশেরই বক্তব্য, বিনোদনের নামে যা খুশি তাই করছে চ্যানেল কর্তৃপক্ষ। অবিলম্বে শোয়ে এইসব জিনিস বন্ধ হওয়া দরকার। যদিও চ্যানেলের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে যেভাবে এই জনপ্রিয় রিয়েলিটি শো শুরুতেই বিতর্কের মুখে পড়েছে তা আশ্চর্যজনক।

RELATED Articles

Leave a Comment