এ এক ভারাক্রান্ত দৃশ্য, স্বামীর ছবি পাশে রেখেই সাধ খেলেন অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী

মাত্র দু’বছরের সংসার, তারপরেই সব শেষ। নিজের বাবা হওয়ার আশা অপূর্ণ রেখেই চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা। গত ৭ই জুন পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেন অভিনেতা। মাত্র ৩৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিরঞ্জীবী।

স্বামীর মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেতার স্ত্রী মেঘনা রাজ। ছেলের মৃত্যুর পর পরিবারের সদস্যরা জানতে পারেন এই খবর। স্বামীর মৃত্যুর পর প্রায় ৪ মাস কেটে গেছে কিন্তু এখনও চোখের কোণের জল শুকায়নি মেঘনার। এই শোকের মধ্যেও মেঘনা ও চিরঞ্জীবীর সন্তানকে পৃথিবীতে আগমন জানানোর সাধের অনুষ্ঠানের আয়োজন করলেন তাদের পরিবারের সদস্যরা। এই অনুষ্ঠানের দৃশ্য দেখেই চোখের জল বাঁধ মানল না।

প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার সাধের দিন, তার জীবনের এমন এক গুরুত্বপূর্ণ লগ্নে তার স্বামী সবসময় থাকুক তার পাশে কিন্তু মেঘনার কাছে তা স্বপ্নই বটে। স্বামীর উপস্থিতি অনুভবের জন্য তিনি চিরঞ্জীবীর মূর্তি পাশে রেখেই সাধের খাবার খেলেন মেঘনা। এভাবেই তিনি ও তার সন্তান তার প্রিয় চিরুর স্মৃতির সাথে একাত্মভাবে থাকবেন, এ কথাও দু চোখ ভরা জল নিয়ে জানান তিনি।

প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান ও স্ত্রীকে ফেলে চলে যান চিরঞ্জীবী। সময়ের সঙ্গে তার স্মৃতিকে আগলে রেখে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাধের অনুষ্ঠানের আয়োজন করেন মেঘনা। সাধের অনুষ্ঠানে কখনও শাড়ি পরে আবার কখনও বা গাউন পরে স্বামী চিরঞ্জীবীর মূর্তির সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মেঘনা। এই দৃশ্য দেখেই আবেগপ্রবণ হয়ে পড়ে অভিনেতার ভক্তেরা।

RELATED Articles

Leave a Comment