দরকার নেই রঙের, সাদাকালোকেই জীবনের সঙ্গী করলেন মধুমিতা

লোকে বলে জীবনে সুখী হতে কাছের মানুষগুলোর ভালোবাসা, সুখ ও শান্তির প্রয়োজন হয়। জীবনে রঙটাও তেমনই জরুরী। সেই রঙ মানুষ পেতে পারে কোনও বিশেষ মানুষের মধ্যে দিয়ে, আবার তা পাওয়া যেতে পারে কোনও জিনিসের মাধ্যমেও। কিন্তু অভিনেত্রী মধুমিতা সরকার সেই ধারণা ভেঙে দিলেন। তার জীবনে কোনও রঙের প্রয়োজন নেই, সাদা কালো নিয়েই নিয়েই সন্তুষ্ট তিনি।

 

View this post on Instagram

 

Succinct 🤘

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

এমনিতে তিনি এখন সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন। তরুণ প্রজন্মের স্টাইল আইকন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার চলাফেরা অবিরাম। নিজের পরিচিত ছক ভেঙে নিজেকে আবার নতুন রূপে সাজিয়ে তুলেছেন মধুমিতা। সেদিনের ‘পাখি’ আজ ডানা মেলে উড়তে শিখেছে। নিয়মিতই নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। কখনও শাড়ি, কখনও ওয়েস্টার্ন ড্রেস, কখনও উন্মুক্ত কোমর, বা খোলা পিঠে, সোশ্যাল মিডিয়াতে আগুন ধরান তিনি।

 

View this post on Instagram

 

A different angle🤨 . . Click @kaustavsaikia Mkup @sumanmakeupartist Styling @tamashreeroy

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

সম্প্রতি নিজের একটি সাদাকালো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশন দেন “মাঝে মধ্যে জীবনে রঙ না থাকাটাই প্রয়োজন”। তাকে যে রঙহীন ভাবে সাদাকালোতেও অসাধারণ লাগছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তার ক্যাপশন ভাবিয়ে তুলেছে তার অনুরাগীদের। অনেকেই প্রশ্ন তুলেছেন মধুমিতার কী মন খারাপ নাকি কোনও কষ্ট পেয়েছেন তিনি?

তিনি ভালোবাসার দিক থেকে ব্যর্থ হয়েছেন কী না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু এদিকে মধুমিতাকে কিন্তু প্রায়শই সাদা কালো ছবি পোস্ট করতে দেখা যায়। সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন তিনি। সাদাকালো ছবি মানানসই ক্যাপশন দিতেই হয়ত তিনি ওই লাইনটি ব্যবহার করেছেন কিন্তু তা বলে কী আর নেট জনতা থেমে থাকে। তাদের মধ্যে তো গুঞ্জন হবেই।

প্রসঙ্গত, গত বছরেই বিবাহ-বিচ্ছেদ ঘটে মধুমিতা ও সৌরভের। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে কেউই তেমনভাবে মুখ খোলেননি। তবে কী সেই বিচ্ছেদ এখনও তাড়া করে বেড়াচ্ছে মধুমিতাকে। পুজোর সময় এক বিশেষ বন্ধুর সঙ্গে প্রাতরাশ করতে দেখা যায় মধুমিতাকে। নাকি এই নতুন বিশেষ বন্ধুই তার রঙহীন জীবনের কারণ,

আরও অন্যান্য খবর