‘বাংলাদেশে দুর্গা ঠাকুর ভাঙা, হিন্দুদের বাড়ি জ্বালানো নিয়ে কিছু বলবেন না?’, বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে চুপ থাকায় মীরকে তোপ নেটিজেনের

নানান সময় নানান বিতর্কে জড়ান তিনি। নানান বিষয়ে কোনও মন্তব্য করাই হোক, বা কোনও উৎসব নিয়ে তাঁর রসিকতা, নানাভাবেই দর্শকমহলে সমালোচিত হন তিনি। বিশেষ করে হিন্দু ধর্মের কোনও উৎসব নিয়ে যদি তিনি মজা করেন তো তাঁকে মোটেই ছেড়ে কথা বলেন না হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে মীর আফসার আলিকে নিয়েই।

নানান সময় নানান মন্তব্যের কারণে তাঁকে তোপ দাগা হলেও এবার তাঁকে সমালোচনার মুখে পড়তে হল কিছু না বলার জন্য। ঠিকই পড়ছেন, মীর কেন কোনও কথা বলেন নি, এই কারণে তাঁকে তোপ দাগলেন নেটবাসীরা।

তাহলে ব্যাপারটা আরেকটু খোলসা করে বলা যাক। সম্প্রতি, কোনও এক অনুরাগী মীরের ছবি এঁকে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মীরকে ট্যাগ করে। তাতে মীরের সম্বন্ধে নানান ভালো ভালো কথাই লেখা। সেই পোস্টটি আবার মীর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন শিল্পীকে ধন্যবাদ জানিয়ে।

এই পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল। তবে এই পোস্টের কমেন্ট বক্সে চোখে পড়ল বেশ কিছু মন্তব্য যা নজর কাড়ার মতোই। এক নেটিজেন মীরকে উদ্দেশ্য করে লিখেছেন যে “বাংলাদেশে দুর্গা ঠাকুর ভাঙা, মন্দির, পুরোহিত হত্যালীলা, হিন্দুদের বাড়ি আগুনে ভস্মীভূত… এসব নিয়ে কিছু বলবেন না???? খাবারের ত ধর্ম হয় না, ভালই পোষ্ট করেছিলেন। শুধু মুগ্ধ হলেই ত এখন চলবে না, আপনার এক পোষ্টে গোটা বাংলাদেশ আর পশ্চিম বাংলা নড়ে যেতে পারে… নাড়াবেন না??”‘বাংলাদেশে দুর্গা ঠাকুর ভাঙা, হিন্দুদের বাড়ি জ্বালানো নিয়ে কিছু বলবেন না?’, বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে চুপ থাকায় মীরকে তোপ নেটিজেনের

দুর্গাপুজোর অষ্টমীর দিন বাংলাদেশের কুমিল্লা জেলায় দুর্গামণ্ডপে হামলা করে দুষ্কৃতীরা। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালি নানান জেলায় একের পর এক হিন্দু মন্দিরে হামলা, দুর্গাপ্রতিমা ভাঙচুরের খবর উঠে আসে। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নানান হিংসার খবর শোনা যাচ্ছে।

এই নিয়ে দুই দেশের তারকারাই সরব হয়েছেন। এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে নানান মহলে। এমন পরিস্থিতিতে মীরের মতো মানুষ, যিনি কি না নানান বিষয়ে নিজের মন্তব্য পেশ করেন, তিনি এখন কেন চুপ, এই নিয়ে প্রশ্ন জেগেছে নেটিকজেনদের মনে। তবে কমেন্ট বক্সের সেই মন্তব্যেও মীর কোনও প্রতিক্রিয়া দেন নি।

RELATED Articles