রিয়া তোমায় ডাকছে জেলে যেতে, মাদকযোগে দীপিকার নাম জড়াতেই মশকরা নেটিজেনদের

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় ধীরে ধীরে মাদকচক্রের (Drug) যোগ স্পষ্ট হচ্ছে। বলিউডের রথী-মহারথীরা যে রীতিমতো মাদক সেবনে পারদর্শী তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবার এই মামলায় জড়িয়ে গিয়েছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নাম! দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশকে ইতিমধ্যেই এনসিবি (NCB) সমন পাঠিয়েছে।

https://twitter.com/Officiall_Sonu/status/1308107621417844744?s=20

করিশমা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে চলে আসতেই পড়েছে শোরগোল। এরপর এনসিবি ডাকতে পারে দীপিকাকে এই সম্ভাবনায় নেটদুনিয়া ভরে উঠছে ট্রোলিং এ। বস্তুত দীপিকাকে কিছুদিন আগেই মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে মুম্বাই ছেড়ে চলে যেতে! এখন সব মিলিয়েই দুইয়ে দুইয়ে চার করছেন নেটিজেনরা।

https://twitter.com/worldssuperstar/status/1308116882365362177?s=20

অনেকে লিখেছেন, জেলের ভিতর থেকে রিয়া (Rhea Chakraborty) এবার আপনাকে ডাকছে। কেউ কেউ আবার দীপিকা পাড়ুকোনের মানসিক অবসাদ এর কারণ হিসেবে মাদক সেবন কে তুলে ধরেছেন।

https://twitter.com/RajputBagwe/status/1308129984263802882?s=20

সম্প্রতি শ্রদ্ধা কাপুরের নামও তালিকাতে যুক্ত হয়েছে। ফলে দীপিকা এবং শ্রদ্ধা রিয়া চক্রবর্তীর সঙ্গে জেলে থাকবেন বলে মন্তব্য করেছেন অনেকে। দীপিকার নাম যুক্ত থাকার কারণে তার স্বামী অভিনেতা রণবীর সিং কেও জোকার বলে অভিহিত করেছেন অনেকে। যথারীতি দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মুখ খুলেছেন কঙ্গনা। কুইন এর গভীর প্রশ্ন, দীপিকার মতো হাইপ্রোফাইল একজন তারকা কী করে তার ম্যানেজারের সঙ্গে মাদক নিয়ে আলোচনা করেন?

https://twitter.com/bijjuu11/status/1308076450973511688?s=20

https://twitter.com/jaycumsarcasm/status/1308080416696471554?s=20

RELATED Articles

Leave a Comment