“সঠিক সময়ে বলিউড থেকে মাদকচক্রের উৎপাত শুরু হয়েছে”, দীপিকাকে কটাক্ষ রবীনা ট্যান্ডনের

“একদমে সঠিক সময়ে মাদকাসক্তদের বলিউড থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এর ফলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে।পাশাপাশি মাদক (Drug) ব্যবহার‌ ও পাচারকারী প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। একদম গোড়া থেকেই সবকিছু উপড়ে ফেলতে হবে।” তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন অভিনেত্রী রবীনা ট্যান্ডন (Rabina Tandan)। স্বাভাবিকভাবেই তার মন্তব্যের তীর যে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) দিকে একথা স্পষ্ট বোঝা যাচ্ছে।

সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের পর এবার মাদকচক্রে নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের। অভিনেত্রীর সঙ্গে তার ম্যানেজার করিশমা প্রকাশের মাদক নিয়ে যে হোয়াটসঅ্যাপ চ্যাট তা প্রকাশ্যে যাওয়ায় তাজ্জব গোটা ভারত। ২০১৭ সালের ২৮শে অক্টোবর দীপিকা তার ম্যানেজার করিশমাকে মুম্বাইয়ের এক নামি পাবে যাওয়ার আগে মাদক নিয়ে খোঁজখবর করেন। সেই পার্টিতে ঐদিন সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা উপস্থিত ছিলেন। এখন নেটিজেনরা প্রশ্ন করছেন, এবার কি এনসিবি এইসব তারকাদেরও ডাকবে?

অন্যদিকে আজ মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন ফের খারিজ হয়ে যায়। সেইসঙ্গে খারিজ হয় তার ভাই সৌভিক ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্তের জামিনের আবেদনও। সূত্র মারফত জানা গিয়েছে এদের তিনজনকেই আগামী ৬ই অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হবে।

RELATED Articles

Leave a Comment