“জুতো পরে ঠাকুর তলায়, বাংলাদেশের সাথে আমাদের আর কোন পার্থক্য রইল না “, মা দুর্গার সামনে নীল ভট্টাচার্যের জুতো পরে নাচের ভিডিওতে বেজায় খাপ্পা নেটিজেনরা!

টলিউডের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য নাচের ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হলো নেট মাধ্যমে। ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য বর্তমানে দর্শকদের পছন্দের মুখ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অভিনয়ে মুগ্ধ সকলেই। তবে জনপ্রিয় অভিনেতার ভাইরাল ভিডিও ঘিরেই শুরু বিতর্ক

বর্তমানে উমা সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নীল। ধারাবাহিকের পর্দায় প্রত্যেকেই তাকে দেখার জন্য মুখিয়ে থাকেন। স্ত্রী তৃণা সাহা সাথে কিছু দিন আগেই গোয়ায় ছুটি কাটিয়ে এসেছেন তিনি। সেই মুহুর্তের ছবিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া তে। শুটিং সেটে মাঝে মধ্যেই সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে মজার রিল ভিডিও করতে দেখা যায়।

তবে সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতা বিতর্কে জড়ালেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে নীল তার সহ অভিনেত্রীদের সাথে নাচতে ব্যস্ত। পিছনে দুর্গা ঠাকুর পূজা হয়েছে। কিন্তু তিনি নাচতে গিয়ে এতটাই মত্ত যে পায়ের জুতো খুলতেই ভুলে গেছেন। স্বাভাবিক ভাবেই জনপ্রিয় অভিনেতার ভগবানের সামনে এরকম জুতো পরে নাচ নিয়ে নেট মাধ্যমে শোরগোল পড়ে গেছে।"জুতো পরে ঠাকুর তলায়, বাংলাদেশের সাথে আমাদের আর কোন পার্থক্য রইল না ", মা দুর্গার সামনে নীল ভট্টাচার্যের জুতো পরে নাচের ভিডিওতে বেজায় খাপ্পা নেটিজেনরা!

ভিডিও নেট মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। ভিডিও কমেন্ট বক্সেই একের পর কড়া মন্তব্য আসতে থাকে। কেউ লিখেছেন “জুতো পরে ঠাকুর তলায়, বাংলাদেশের সাথে আমাদের আর কোনো পার্থক্য রইলো না”। কেউ লিখেছেন “পায়ের জুতো মাথায় তুলে নাচলে ভালো হতো, বাঙালির কলঙ্ক” কেউ লিখেছেন “নিজেকে খুব বড়ো সেলিব্রিটি মনে করছেন”।"জুতো পরে ঠাকুর তলায়, বাংলাদেশের সাথে আমাদের আর কোন পার্থক্য রইল না ", মা দুর্গার সামনে নীল ভট্টাচার্যের জুতো পরে নাচের ভিডিওতে বেজায় খাপ্পা নেটিজেনরা!

বিতর্কের মুখে ভিডিওটি অবশ্য সরিয়ে নিয়েছে চ্যানেল সংস্থা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles