কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ফিরে গিয়েছেন রাজশ্রী দম্পতি। কিন্তু ছুটির মেজাজ কিছুতেই যেন কাটতে আর চায় না। এই কারণেই তো মালদ্বীপের নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফের সেসব মুহূর্তে ফিরে যেতে চাইছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি তিনি স্ত্রী ও ছেলের একটি ভিডিও শেয়ার করলেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এই ভিডিওতে দেখা যাচ্ছে ইউভানকে কোলে নিয়ে আপন মনে নেচে চলেছেন শুভশ্রী। মালদ্বীপের সি ফেসিং বিচ রিসোর্টে এই ভিডিও তোলা হয়েছে তা বলাই বাহুল্য। সামনেই রয়েছে সুইমিং পুল। খোলা চুলে কোনও মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এই ভিডিওতে শুভশ্রীকে দেখা গেল বি’কি’নি পরতে। বি’কি’নির উপর ক্রুশের কাজ করে একটি শ্রাগ পরেছেন তিনি। একটি ইংরেজি গানের সঙ্গেই ইউভানকে কোলে নিয়ে নাচছেন অভিনেত্রী। আর ছোট্ট ইউভানও তার মাম্মার এই সঙ্গ বেশ উপভোগ করছে।
ছেলের এক বছরের জন্মদিনের পরই মালদ্বীপ উড়ে যান রাজ ও শুভশ্রী। তাদের সঙ্গে ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও। পৌলমি ও অভিনবের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। সেখানকার নানান ছবি ও ভিডিও শেয়ার করেন রাজ ও শুভশ্রী। কখনঅন শুভশ্রীকে দেখা গিয়েছে ছেলের হাত ধরে বিচে ঘুরতে, আবার কখনও বা রাজের সঙ্গে জলের বসেই ব্রেকফাস্ট সারতে।
প্রেগন্যান্সি ফ্যাট ঝরিয়ে একেবারে চাবুক ফিগারে ধরা দিয়েছেন শুভশ্রী। তাঁর বিচ ফ্যাশন সকলকে চমকে দিয়েছে। আর এবার ইউভানের সঙ্গে একেবারে কুল মুডে দেখা গেল তাঁকে। মা ও ছেলের এই যুগলবন্দীর ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।





