দীপার বাড়ানো ভালোবাসার হাত কি ধরবে সূর্য! নাকি মিশকার চক্রান্ত আবার তাদেরকে দূরে করে দেবে, অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্ব ফাঁস

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক হলে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দীপরজ্যোতি দত্তকে। শুরু প্রথম থেকেই এই ধারাবাহিক বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে রেখেছিল অনুরাগের ছোঁয়া।

একটা সময় সূর্য দীপার জুটি ছিল এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ। কিন্তু সূর্যের বন্ধু মিশকার জন্য তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আর যেটা বাড়তে বাড়তে কয়েক বছরে তাদের দূরত্ব বেড়েই চলে। এমনকি তাদের দুই মেয়ের আসল পরিচয় পর্যন্ত জানতে পারে না সূর্য। কিন্তু সম্প্রতি সূর্য যখন দীপার কাছ থেকে ডিভোর্স চেয়ে কোর্টে যায় তখন দীপা জানায় সে এই ডিভোর্স চায় না।

যার ফলে কোর্ট রায় দেয় যে তাদেরকে ৬ মাস একসঙ্গে থাকতে হবে। এরপরই দেখা যায় সূর্য দীপার বাড়িতে থাকতে চাই দীপা অনেক চেষ্টা করে সূর্যের মন যেতে নেবার কিন্তু সূর্য সেই ভুল বুঝেই রয়ে গেছে দীপাকে। এরই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো সামনে নিয়ে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে সোনা এবং রুপা তাদের বাবা মার জন্য চিন্তা করছে আর তারপরেই নিজেরাই বলছে যে তারা যেখানেই থাকুক ভালো থাকবে। এরপর দেখা যায় সূর্য অন্ধকারে কিছু একটা নেওয়ার জন্য হাত বাড়ায় আর তখনই সে পড়ে যায়। আর দীপা যখন তাকে এসে জিজ্ঞাসা করে যে তার ব্যথা লেগেছে কিনা।

তখন সূর্য বলে যে এত বছরের কষ্ট তুমি কি এই কদিনে মুছে ফেলতে পারবে। তখন দীপা বলে যে আমি তো ভালোবাসার জন্য হাত বাড়িয়েছি, আপনি কি সেই হাত ধরবেন। এবার শুধু দেখার দীপার এই নিষ্পাপ ভালবাসা আদতে কি সূর্যর ভুল বোঝা মেটাতে পারে নাকি ৬ মাস পরে তারা আবার এক হয়েও আলাদা হয়ে যায়। তবে এই প্রোমো দেখে দর্শকরা খুশি হয়ে গেছে তারা তাদের মতে আবার একবার সূর্য দীপা কাছাকাছি আসবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles