যশ-নুসরত সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন নিখিল, করলেন বিস্ফারিত মন্তব্য

বর্তমানে পেজ থ্রি-এর খবর মানেই নিখিল-নুসরতের সম্পর্ক ভাঙনের খবর। ২০১৯ সালের ১৯শে জুন তুরস্কের বোদরুমে ডেসটিনেশন ওয়েডিং সারেন নিখিল জৈন ও নুসরত জাহান। তবে বিয়ের এক বছর কাটতে না কাটতেই হঠাৎই ছন্দপতন ঘটে তাদের সম্পর্কে। সৌজন্যে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা।

জানা গিয়েছে, এখন আলাদাই থাকছেন নিখিল ও নুসরত। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করে দিয়েছেন এই দম্পতি। সম্পর্কের দূরত্ব বেড়েছে। সম্প্রতি হিমাচলে ঘুরতে যান নিখিল। সেখান থেকে ঘুরে আপাতত মুম্বইয়ে নিজের বোনের কাছে রয়েছেন তিনি।

এই প্রথম নিজের বিয়ে ও যশ-নুসরতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিখিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিখিল বলেন, “যশ-নুসরতের সম্পর্ক নিয়ে আমার পক্ষে কোনও মন্তব্য করাটা এখনই উচিত হবে না। বিয়ে একটা পবিত্র প্রতিষ্ঠান এবং কারোর এটাকে কলঙ্কিত করা বা সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করা উচিত নয়। তা বাইরে থেকে হোক বা ভিতর থেকে”। তিনি আরও বলেন যে, “আমার ভাবনাচিন্তা খুব মুক্ত। কিন্তু যখন পরিবার বা ভারতীয় সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসে, তখন আমি খুবই গোঁড়া প্রকৃতির। আমি শুধু ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছি। সময়ের প্রয়োজনে জেতা ঠিক করবার চেষ্টা করেছি। এটা আমার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য”।

হিমাচলে ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফারিত পোস্ট করেন নিখিল। একটা পোস্টে তিনি লেখেন, “মানুষ কীভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে সেটা তাদের কর্মফল। তুমি পাল্টা কেমন আচরণ করবে সেটা তোমার কর্মফল”। নিখিলের এই পোস্ট দেখেই অনেকেই ভেবেছেন যে তিনি হয়ত জীবনে এগিয়ে যেতে চাইছেন। নিজের এই পোস্ট নিয়ে নিখিল বলেন, “আমি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে কিছু বোঝাতে চাইনি। শুধু নিজের শান্তিটুকু খুঁজছি। আমি কর্মফলে বিশ্বাসী। মনে করি, তুমি যেমনটা করবে, তোমার সঙ্গেও তেমনটাই ঘটবে”।

নিখিল সাফ জানান যে তিনি সবকিছু থেকে বিরতি চান। নিজেকে নতুন করে খুঁজে নিতে চান। যশ-নুসরতের একসঙ্গে রাজস্থান সফর, দক্ষিণেশ্বর কালীমন্দিরে যাওয়া, বা তাদের একসঙ্গে শো করতে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা, এসব নিয়ে কোনও মন্তব্য করতে রাজী নন নিখিল।

RELATED Articles