‘সুশান্তের সম্পর্কে কিছু বলার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না’, হঠাৎ কী প্রসঙ্গে এমন বললেন অঙ্কিতা? .

প্রাক্তন প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বলতে কখনই দ্বিধা বোধ করেন না অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রায়শই প্রকাশ্যে কথা বলেন অভিনেত্রী। এই মুহূর্তে ‘স্বতন্ত্র বীর সাভারকর’ সিনেমার প্রোমোশন নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বিগ বস ১৭-র ঘরে প্রাক্তন সম্পর্ক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন অঙ্কিতাকে। বিগ বস ১৭-র ঘরে সুশান্তের নাম আসাতে দর্শকেরা সমালোচনা করেছিলেন অঙ্কিতার। দর্শকদের দাবি ছিল, গেমে থাকার জন্য এটি করছেন অঙ্কিতা।

‘পবিত্র রিসতা’ ধারাবাহিক থেকে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। এই সিরিয়ালের সেটাই সম্পর্ক তৈরি হয় তাদের। অঙ্কিতার জীবনে সুশান্ত নেই, তবু বিভিন্ন সময় পুরনো প্রেম নিয়ে কথা বলতে দেখা যায় অঙ্কিতাকে। 

এক সাক্ষাৎকারে সুশান্ত সিং প্রসঙ্গে মুখ খুলেছেন অঙ্কিতা। অঙ্কিতার কথায়, ‘সুশান্ত সিং রাজপুত সম্পর্কে কথা বলা থেকে তাকে কেউ আটকাতে পারবে না। আমার মনে হয় এটা আমার জীবন। যদি আমি কাউকে ব্যক্তিগতভাবে জানি, কারও সম্পর্কে ভালো কিছু আমার জানা থাকে আমি তো সেটা নিয়ে কথা বলতেই পরি। এই ব্যাপারে কেউ আমাকে আটকাতে পারবে না। বাকিটা যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়।’

বিগ বসের ঘরে অঙ্কিতা লোখান্ডে তাঁর প্রাক্তন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে অনেক কথাই বলেছেন। যার জেরে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। ভিকি জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বহু গুজব রটলেও অঙ্কিতা বলেছেন, ‘লোকে আমার আর ভিকির সম্পর্ক নিয়ে এখনও প্রশ্ন করেন। আমি কারো কাছে জবাবদিহি করতে পারব না। আমি সত্যিই উত্তর দিতে চাই না। সময় বলে দেবে। মানুষের নিজস্ব বিবেচনা বোধ আছে।’

অঙ্কিতা আরও বলেছেন, ‘শো-এর পর (বিগ বস ১৭) আমার এবং ভিকির বিচ্ছেদের বিষয়ে অনেক কথাই শুনেছি। দেখা যাক। সময় বলে দেবে। আমি মনে করি যদি আমি একজন ব্যক্তির সম্পর্কে কিছু জানি এবং আমি সেই ব্যক্তির সম্পর্কে ভালো জিনিস জানি তবে আমি সর্বদা তা উচ্চস্বরে বলব। আমাকে কেউ আটকাতে পারবে না।’

RELATED Articles