ছেলে জেলে, খাবার পাচ্ছে না ঠিকমত, আরিয়ান মন্নতে না আসা পর্যন্ত কোনও মিষ্টি রান্না হবে না! আদেশ মা গৌরী খানের

এখনও কারাগারে বন্দি আরিয়ান খান। জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে বহুবার। আইনজীবীর কোনও যুক্তিই টেঁকেনি আদালতের কাছে। এমনকি নিজের ছেলের জামিনের জন্য আইনজীবী বদলে ফেলেছেন শাহরুখ খান। ছেলেকে জেল থেকে বের করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ-গৌরী। 

দীপাবলিতে ছেলেকে  বাড়ি আনার যথাসাধ্য চেষ্টা করছে খান পরিবার। এমনকি ছেলের জন্য নবরাত্রিতে উপোসও করেছেন গৌরী খান। বলিউডের অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন শাহরুখের।
মান্নতে রোজই তারকাদের আনাগোনা চলছে। সলমন খানও প্রায়ই যাচ্ছেন মান্নতে। এদিকে আরিয়ান না ফেরা পর্যন্ত কোনও রকম মিষ্টি তৈরি করবেন না গৌরী খান। মান্নতের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের খবর, মধ্যাহ্নভোজের জন্য  এক কর্মীকে পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন। এরপরই নির্দেশ দেওয়া হয়, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি হবে না।
আরিয়ানের গ্রেফতারিতে ভেঙে পড়েছেন শাহরুখ-গৌরী দুজনেই। একদিকে নিজের সমস্ত কাজ স্থগিত রেখে দিয়েছেন শাহরুখ। অন্যদিকে হতাশায় ভুগছেন গৌরী খান। এই মুহূর্তে তিনি ও কোনও কাজ করছে না। অন্যদিকে জানা গিয়েছে, বিশেষ ধার্মিক না হলেও ঈশ্বরের কাছে সবসময়ই ছেলের জামিনের জন্য প্রার্থনা করে চলেছেন।
 ৮ অক্টোবর গ্রেফতার হয়েছেন আরিয়ান। আপাতত বিলাসবহুল জীবন ছেড়ে জেলের সাধারণ জীবনযাপনেই দিন কাটাচ্ছেন। ২০ অক্টোবর আবার তাঁর জামিনের শুনানি হবে। তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন খান পরিবার। দেখার শেষমেশ আলোর উৎসবের আগে গৌরী ফিরে পান কি না নিজের ছেলেকে!
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles